শিবচরে ‘পদ্মা পাড়ের জীবনযুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মাঠ মহড়া

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে পদ্মা পাড়ের মানুষের জীবনসংগ্রাম, বন্যা পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মাঠ

2026-07-08T15:32:57+06:00
2026-07-08T15:32:57+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শিবচরে ‘পদ্মা পাড়ের জীবনযুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মাঠ মহড়া
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৩২ পিএম 
মাদারীপুরের শিবচরে পদ্মা পাড়ের মানুষের জীবনসংগ্রাম, বন্যা পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মাঠ মহড়া।

বুধবার (৮ জুলাই) সকালে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের পদ্মা নদীসংলগ্ন বাংলাবাজার এলাকার একটি মাঠে ‘পদ্মা পাড়ের জীবনযুদ্ধ’ শীর্ষক এ মাঠ মহড়ায় আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সামাজিক সুরক্ষা এবং জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং এসডিএস-এর বাস্তবায়নে অনুষ্ঠিত এ মহড়ায় কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। এছাড়াও ফায়ার সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এবং এসডিএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পদ্মা নদীতীরবর্তী এলাকার মানুষকে প্রতি বছর বন্যা, নদীভাঙন ও জলবায়ুজনিত নানা দুর্যোগের মুখোমুখি হতে হয়। এসব দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকে প্রশিক্ষিত ও সচেতন করে তোলার বিকল্প নেই। দুর্যোগের আগাম বার্তা যথাযথভাবে অনুসরণ এবং স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

মাঠ মহড়ায় বিভিন্ন দুর্যোগ পরিস্থিতির প্রতীকী উপস্থাপনার মাধ্যমে উদ্ধার কার্যক্রম, নিরাপদ আশ্রয়ে গমন, জরুরি সেবার সমন্বয় এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন সংস্থার ভূমিকা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, নারী-পুরুষ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]