শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

2026-07-09T14:23:57+00:00
2026-07-09T14:23:57+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
অসুস্থ হাতি ‘রাজু বাহাদুর’-এর চিকিৎসায় গাজীপুর সাফারি পার্কে থাই বিশেষজ্ঞ দল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:২৩ পিএম 
গাজীপুর সাফারি পার্কে অন্য একটি হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে ‘রাজু বাহাদুর’ নামের একটি হাতি প্রায় দেড় মাস ধরে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্য প্রাণী চিকিৎসক দল আনা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন জানান, হাতিটির একটি পা ভেঙে গেছে এবং অন্য পায়েও গুরুতর আঘাত রয়েছে। বর্তমানে সে দাঁড়াতে পারছে না। থাইল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল ও দেশের কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সাফারি পার্কের হাতিশালায় তার চিকিৎসা চলছে। এ ছাড়া শ্রীলঙ্কার বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে। হাতিটির বর্তমান শারীরিক অবস্থা ভালো নয়।

বন বিভাগের একটি সূত্র জানায়, ২০২৫ সালের জানুয়ারিতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট নারায়ণগঞ্জ থেকে ‘রাজু বাহাদুর’কে উদ্ধার করে। মো. আতিকুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন হাতিটি রাস্তায় ও বিভিন্ন বাজারে চাঁদাবাজির কাজে ব্যবহৃত হতো। পরে বন বিভাগ হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় নিয়ে আসে। বর্তমানে হাতিটির বয়স ১০ বছরের বেশি।

পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ মে হাতিশালায় সাফারি পার্কের অন্য একটি হাতি ‘রাজু বাহাদুর’-এর ওপর আক্রমণ চালায়। এতে সে মাটিতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পায়। ঘটনার পর একটি ক্রেনের সাহায্যে হাতিটিকে উদ্ধার করে বালুর ওপর রাখা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, অন্য হাতির আক্রমণে পড়ে যাওয়ার কারণে ‘রাজু বাহাদুর’-এর একটি পা ভেঙে যায়। এক্স-রে পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাতিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্য প্রাণী চিকিৎসক দল আনা হয়।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, বর্তমানে ‘রাজু বাহাদুর’সহ সাফারি পার্কে মোট ১০টি হাতি রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]