টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধস, শিশুসহ পাঁচজন নিহত

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

টানা পাঁচ দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে চার বছর বয়সী এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার

2026-07-09T14:30:32+06:00
2026-07-10T16:26:06+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধস, শিশুসহ পাঁচজন নিহত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:৩০ পিএম  আপডেট: ১০.০৭.২০২৬ ৪:২৬ পিএম
টানা পাঁচ দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে চার বছর বয়সী এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় দুটি বসতঘরের ওপর পাহাড় ধসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ভোরে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন মো. ইউনুস (২৮), তাঁর স্ত্রী রানু আক্তার (২২) এবং তাদের চার বছর বয়সী ছেলে মো. সোলেমান। তারা আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়ার বাসিন্দা।

অপর পরিবারের নিহত দুজন হলেন মো. জুয়েল (৩৪) ও তাঁর স্ত্রী কুলছুমা আক্তার (২৫)। তাদের বাড়ি চট্টগ্রামের হালিশহর এলাকার রামপুরায়। তারা আজিজনগরের মিশনপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন মহরম বলেন, ভোর ৪টার দিকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ বলেন, পাহাড় ধসে এক পরিবারের তিনজন এবং অপর পরিবারের দুজন নিহত হয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মাইকিং করে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

জেলা প্রশাসন পাহাড়ধসপ্রবণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]