দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

2026-07-13T14:57:15+00:00
2026-07-13T17:28:42+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মেট্রোর গতি কেড়ে নিচ্ছে জলাবদ্ধতা, স্থায়ী সমাধান চান মিরপুরবাসী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২:৫৭ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৫:২৮ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে টানা বৃষ্টির কারণে মিরপুর এলাকার কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের নিচে এখনো হাঁটুপানি জমে আছে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে আবারও বৃষ্টি হওয়ায় জমে থাকা পানি কমার পরিবর্তে আরও বেড়েছে। এতে মেট্রোরেলে ওঠানামা করা যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বিশেষ করে মিরপুর থেকে মতিঝিলগামী লেনের বাম পাশের এলাকায় জলাবদ্ধতার প্রভাব বেশি দেখা গেছে। স্টেশনে প্রবেশ ও বের হওয়ার সময় যাত্রীদের হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এতে নারী, শিশু, বয়স্ক এবং অফিসগামীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

শুধু পথচারী নয়, জলাবদ্ধতার কারণে ওই এলাকায় রিকশা ও বাস চলাচলেও বিঘ্ন ঘটছে। অনেক যাত্রী পানি জমে থাকার কারণে রিকশা বা বাসে উঠতে পারছেন না। ফলে মেট্রোরেলের যাত্রা শেষ করেও গন্তব্যে পৌঁছাতে বাড়তি ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

মিরপুরের বাসিন্দা সুমাইয়া আক্তার বলেন, ‘মেট্রোরেল থেকে নেমে হাঁটুপানি পেরিয়ে যেতে হচ্ছে। ছোট বাচ্চাকে নিয়ে চলাফেরা খুবই কষ্টকর।’

অফিসগামী রাকিব হাসান বলেন, ‘মেট্রোরেল দ্রুত চললেও স্টেশনের নিচে এমন জলাবদ্ধতা থাকলে সেই সুবিধার অনেকটাই নষ্ট হয়ে যায়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত।’

মো. সোহেল নামের আরেক যাত্রী বলেন, ‘রিকশা পাওয়া যাচ্ছে না, বাসেও ওঠা যাচ্ছে না। প্রতিদিন একই সমস্যায় পড়তে হচ্ছে।’

স্থানীয় বাসিন্দাদের দাবি, সামান্য বৃষ্টিতেই কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় পানি জমে যায়। কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ সমস্যা দীর্ঘদিন ধরে চললেও কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। 

দ্রুত জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]