গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাট অবরুদ্ধ (ক্রোক) করার পর, সেগুলোর ভেতরের

2026-07-19T16:06:27+06:00
2026-07-20T15:01:33+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে
মালামালের তালিকা তৈরি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:০৬ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৩:০১ পিএম
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাট অবরুদ্ধ (ক্রোক) করার পর, সেগুলোর ভেতরের মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আদালতের নির্দেশ পাওয়ার পর আজ রোববার সকালে ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আদালতের আদেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের তদন্ত কর্মকর্তা, সম্পদ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা এবং গুলশান থানা পুলিশের একটি যৌথ দল গুলশানের ফ্ল্যাট দুটিতে অভিযান চালায়। সেখানে থাকা সব সামগ্রীর ইনভেন্টরি বা তালিকা তৈরির কাজ চলছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে এই প্রক্রিয়া শুরু হয়। ফ্ল্যাট দুটি গুলশানের ৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট (বি) ব্লকের ১১ নম্বর প্লটে অবস্থিত। এর মধ্যে এ-৭ নম্বর ফ্ল্যাটটি ৩ হাজার ৭৪৭ বর্গফুট এবং বি-৭ নম্বর ফ্ল্যাটটি ৩ হাজার ৮৩২ বর্গফুটের। দুটি ফ্ল্যাটের সম্মিলিত আয়তন ৭ হাজার ৫৭৯ বর্গফুট।

এর আগে, গত বছরের ১৮ নভেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত সাবেক এই মন্ত্রীর ফ্ল্যাট দুটি ক্রোকের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে ফ্ল্যাট দুটির নিয়ন্ত্রণ নেওয়ার দায়িত্ব দেওয়া হলেও সেগুলো তালাবদ্ধ থাকায় ভেতরে ঢোকা সম্ভব হচ্ছিল না।

পরবর্তী সময়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৯ এপ্রিল আদালত তালা খুলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ ও মালামালের তালিকা তৈরির অনুমতি দেন। একই সঙ্গে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং ওই ভবনের ব্যবস্থাপক ইমরান হোসেনকে এই প্রক্রিয়াকালীন উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেন আদালত।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
সৌদি আরবের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]