শিবচরে স্পেন ভক্তদের মহিষ দিয়ে ভূরিভোজের আয়োজন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে ওঠায় সুদূর কুষ্টিয়া থেকে মহিষ কিনে এনে ভূরিভোজের আয়োজন করেছেন শিবচরের একদল স্পেন সমর্থক।

2026-07-19T16:53:16+06:00
2026-07-19T16:53:16+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
শিবচরে স্পেন ভক্তদের মহিষ দিয়ে ভূরিভোজের আয়োজন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:৫৩ পিএম 
বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে ওঠায় সুদূর কুষ্টিয়া থেকে মহিষ কিনে এনে ভূরিভোজের আয়োজন করেছেন শিবচরের একদল স্পেন সমর্থক। মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর এলাকায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

জানা গেছে, স্পেনপ্রবাসীদের অর্থায়নে এবং স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগের তত্ত্বাবধানে এ ভূরিভোজের আয়োজন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বকাপ ফুটবল শুরুর পর থেকেই উপজেলার কাদিরপুর এলাকার স্পেন সমর্থকেরা বিশাল বিশাল পতাকা টাঙিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। স্পেন ফাইনালে ওঠার পর ওই এলাকার স্পেনপ্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডাপ্রবাসী মো. কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে স্মরণীয় করে রাখতে কুষ্টিয়া থেকে ১ লাখ ৯০ হাজার টাকা দিয়ে একটি মহিষ কেনা হয়েছে। মহিষটি থেকে প্রায় ৬ মণ মাংস পাওয়া গেছে। রাতে ভূরিভোজের আয়োজনের পাশাপাশি বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন সমর্থকেরা।

স্থানীয় স্পেন সমর্থকেরা বলেন, "স্পেন ফাইনালে ওঠায় আমরা খুব আনন্দিত। খেলার শুরু থেকেই আমরা স্পেনকে সমর্থন দিয়ে আসছি। এলাকায় বিশাল পতাকা টাঙিয়েছি। আজ কাদিরপুর বাজারে মহিষের মাংস দিয়ে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বড় পর্দায় ফাইনাল খেলা দেখারও প্রস্তুতি নেওয়া হয়েছে।"

আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, "স্পেন সমর্থক প্রবাসী এবং স্থানীয়দের সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে। রাতের ভূরিভোজে আমরা আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকদেরও আমন্ত্রণ জানিয়েছি। সবাই একসঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপভোগ করব। আমাদের প্রত্যাশা, আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হবে।"

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]