জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

আদালতের নির্দেশে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের আটতলা বাড়ির মালামালের তালিকা

2026-07-20T14:45:51+06:00
2026-07-20T16:47:16+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:৪৫ পিএম  আপডেট: ২০.০৭.২০২৬ ৪:৪৭ পিএম
ফাইল ছবি
আদালতের নির্দেশে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের আটতলা বাড়ির মালামালের তালিকা (ইনভেন্টরি) তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ জুলাই) সকাল থেকে নারায়ণগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত ওই ভবনে অভিযান চালিয়ে মালামাল তালিকাভুক্তির কার্যক্রম পরিচালনা করছে দুদকের একটি দল।

দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ সাংবাদিকদের জানান, দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম জলসিঁড়ির ওই আটতলা ভবনে অবস্থান করছে। আদালতের আদেশে বাড়িটি ক্রোক প্রক্রিয়ার অংশ হিসেবেই ভেতরের যাবতীয় মালামালের এই ইনভেন্টরি করা হচ্ছে।

এর আগে জিয়াউল আহসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ২০২৫ সালের ২৩ জানুয়ারি মামলা দায়ের করে দুদক। পরবর্তীতে গত বছরের ২৪ এপ্রিল ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন জিয়াউল আহসানের ১৮ কোটি টাকা মূল্যের জমি, বাড়ি ও ফ্ল্যাট ক্রোক এবং ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। ওই বছরেরই ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
সৌদি আরবের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]