জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লব অনিবার্য

সিলেট অফিস

সারাদেশ

গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে দেশে আরেকটি বিপ্লব অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি

2026-07-25T17:59:08+06:00
2026-07-25T18:07:26+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাশেদ প্রধানের হুঁশিয়ারি
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি বিপ্লব অনিবার্য
সিলেট অফিস
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৫৯ পিএম  আপডেট: ২৫.০৭.২০২৬ ৬:০৭ পিএম
গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে দেশে আরেকটি বিপ্লব অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। 

শনিবার (২৫ জুলাই) দুপুরে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে আয়োজিত এ সমাবেশ দুপুরে শুরু হয়।

রাশেদ প্রধান বলেন, “ভবিষ্যৎ বাংলাদেশে আধিপত্যবাদের কোনো স্থান নেই।” তিনি আরও বলেন, “ঢাকার মহাসমাবেশের পর যদি দেখা যায় জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয়নি, তাহলে এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। আর তাতেও পরিবর্তন না এলে ওই সরকার টিকবে না।”

সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ বদলে গেছে। আওয়ামী লীগ আর আগের মতো ফিরে আসবে না, এবং কোনো বিদেশি আধিপত্যও গ্রহণযোগ্য হবে না।”

এলডিবি মহাসচিব কর্নেল (অব.) ওলি আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

‘ইউনিক’ আইডি কার্ড চালুর কাজ শুরু করেছে সরকার
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস
ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]