গাজায় ইসরায়েলি হামলায় পুলিশপ্রধানসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় উত্তর গভর্নরেটের পুলিশপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল নাসের মোহাম্মদ আল-মাকাদমাসহ অন্তত

2026-07-26T13:44:53+06:00
2026-07-26T17:29:52+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
গাজায় ইসরায়েলি হামলায় পুলিশপ্রধানসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৪৪ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ৫:২৯ পিএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় উত্তর গভর্নরেটের পুলিশপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল নাসের মোহাম্মদ আল-মাকাদমাসহ অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে চালানো এসব হামলায় আহত হয়েছেন আরও ৩৭ জন।

শনিবার (২৫ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি ও প্যালেস্টাইন ক্রনিকলস এ তথ্য জানায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ৫৪ বছর বয়সী পুলিশপ্রধান আল-মাকাদমাকে লক্ষ্য করে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় সরাসরি ড্রোন হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আল-মাকাদমার ওপর হামলার পাশাপাশি দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-নুর স্টেডিয়ামের কাছের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে দুই ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া পার্শ্ববর্তী আল-মাওয়াসি এলাকার স্ট্রিট-৫ সংলগ্ন এলাকায় পৃথক এক ড্রোন হামলায় আরও এক ফিলিস্তিনি প্রাণ হারান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এসব নতুন হতাহতের ঘটনায় গাজায় ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩১৭ জনে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষিত হওয়া সত্ত্বেও এর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ১৯১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৮৫৩ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮০৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, গাজায় বেসামরিক জনগোষ্ঠীর ওপর ইসরায়েলি বাহিনীর লাগাতার আক্রমণকে 'গণহত্যামূলক যুদ্ধ' হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

কাল থেকেই শিল্পকারখানায় বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর
আসিফ মাহমুদের অবস্থা এখন ‘চোরের মায়ের বড় গলা’
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]