পুলিশের বাড়িতে ডাকাতের হানা, অস্ত্রের মুখে স্বর্ণালংকার লুট

রাজবাড়ী সংবাদদাতা

সারাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদীয়া গ্রামে পুলিশ উপপরিদর্শক (এস আই) রামপ্রসাদ সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার

2025-06-28T12:23:36+06:00
2025-07-03T11:06:58+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পুলিশের বাড়িতে ডাকাতের হানা, অস্ত্রের মুখে স্বর্ণালংকার লুট
রাজবাড়ী সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১২:২৩ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৫ ১১:০৬ এএম
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদীয়া গ্রামে পুলিশ উপপরিদর্শক (এস আই) রামপ্রসাদ সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে এ ঘটনায় বালিকান্দি থানায় মামলা দায়ের করেছেন রামপ্রসাদ সরকারের বাবা। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে রামপ্রসাদ সরকারের পৈত্রিক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।ওই বাড়িতে রামপ্রসাদের বাবা ও মা ছিলেন। তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

রামপ্রসাদ সরকারের মা মিনা রানী সরকার জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে ১০ থেকে ১২ জন ডাকাত দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদীয়া গ্রামে পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যের বাবা বাদী হয়ে থানায় শুক্রবার বিকেলে একটি মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]