সংসদ সচিবালয়ের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি

দেশবার্তা প্রতিবেদক

নির্বাচন ও ইসি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান ও তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের (এমপি)

2026-08-03T14:31:07+06:00
2026-08-03T14:31:07+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
নির্বাচন ও ইসি
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন
সংসদ সচিবালয়ের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:৩১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান ও তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের (এমপি) তালিকা চেয়ে অনুরোধ পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকা পাওয়ার পরেই তফসিল ও নির্বাচনের তারিখ নির্ধারণে আলোচনায় বসবে সংস্থাটি।

আজ সোমবার (৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ‘আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটে ওনাদের কাছে অনুরোধ করেছি, যেন ভোটার তালিকাটা ওনারা দেন। ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল (তফসিল)- এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে।’

উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে কেবলমাত্র সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। ফলে নির্বাচন কমিশন সংসদ সচিবালয়ের কাছ থেকে তালিকা নিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ করছে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ার বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, এনআইডি সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হলেও তাদের সুপারিশগুলো এখনো চূড়ান্ত রূপ (ক্রিস্টালাইজ) পায়নি।

তিনি বলেন, একটি বিস্তৃত কাঠামোর (ব্রড ফ্রেম অফ রেফারেন্স) মধ্যে আলোচনা হলেও কোনো ধরনের অসঙ্গতি যেন না থাকে, সে বিষয়ে নির্দিষ্ট পরিচালন পদ্ধতি বা এসওপি (SOP) এখনো তৈরি হয়নি। পরবর্তীতে সামগ্রিক বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্রিফিং প্রদান করা হবে।

এনআইডি সংশোধনের ক্ষেত্রে তথ্যের নানা অসঙ্গতির একটি উদাহরণ তুলে ধরে ইসি সচিব বলেন, গতকাল এক ভদ্রলোক জন্ম তারিখ সংশোধনের জন্য এসেছিলেন। তিনি যে বয়সটা সংশোধন করে ২০০৮ সালের ডিসেম্বর করতে চাচ্ছেন, সেই হিসাব অনুযায়ী দেখা যায়, তৎকালীন সময়ে তাঁর বয়স ছিল মাত্র সাত বছর চার মাস। এখন সাত বছর চার মাসের একজনকে তো ভোটার করা সম্ভব নয়। এটি না করে দিলে আবার আমাদের অপরাধী মনে করা হয়, এ বিষয়ে আমার কিছু বলার নেই।

সব প্রাতিষ্ঠানিক সনদে তথ্যের সঠিক মিল রাখার গুরুত্ব তুলে ধরে আখতার আহমেদ আরও বলেন, পাসপোর্ট হচ্ছে একটি ট্রাভেল ডকুমেন্ট, আর এনআইডি হলো ন্যাশনাল ডকুমেন্ট। আমরা নির্ভর করি জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের ওপর, আর আমাদের এনআইডির ওপর নির্ভর করে তৈরি হয় পাসপোর্ট। সুতরাং সবকিছুর মধ্যেই একটি সুনির্দিষ্ট শৃঙ্খলা বা চেইন বজায় থাকা জরুরি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
এই বিক্ষোভ থামবে না, লড়াই সবে শুরু: সিজেপি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
‎​কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভেড়া বিতরণ
আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
গ্রিন ড্রাইভ’এর উদ্যোগে বিওয়াইডি বাংলাদেশের বৃক্ষরোপণ
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নির্বাচন ও ইসি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement