ময়না ছলাৎ ছলাৎ গানের গায়ক স্বাগত দে মারা গেছেন

দেশবার্তা ডেস্ক

বিনোদন

বাংলা লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী স্বাগত দে মারা গেছেন। তাঁর মৃত্যুতে বাংলা লোকগানের অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ‘ময়না

2026-08-06T14:43:32+06:00
2026-08-06T14:43:32+06:00
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
ময়না ছলাৎ ছলাৎ গানের গায়ক স্বাগত দে মারা গেছেন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:৪৩ পিএম 
বাংলা লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী স্বাগত দে মারা গেছেন। তাঁর মৃত্যুতে বাংলা লোকগানের অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ‘ময়না ছলাৎ ছলাৎ’ ও ‘সোনা বন্ধু রে’সহ একাধিক জনপ্রিয় লোকগান গেয়ে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সোমবার (৩ আগস্ট) সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন স্বাগত দে। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবার (৬ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী।

দীর্ঘ সংগীতজীবনে লোকসংগীতকে সাধারণ শ্রোতার কাছে আরও জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্বাগত দে। তাঁর সুরেলা কণ্ঠে পরিবেশিত ‘সোনা বন্ধু রে’ ও ‘ময়না ছলাৎ ছলাৎ’ আজও বাংলা লোকগানের শ্রোতাদের কাছে সমান সমাদৃত। তাঁর গাওয়া গান নতুন প্রজন্মের কাছেও লোকসংগীতকে নতুনভাবে পরিচিত করে তোলে।

শিল্পীর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও ভক্তরা।

গায়িকা জোজো ফেসবুকে লিখেছেন, ‘তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।’

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী স্মৃতিচারণ করে লেখেন, ‘খবরটা শুনে ছোটবেলার অনেক স্মৃতি ফিরে এলো। বিশ্বাসই করতে পারছি না, স্বাগতদা আর নেই।’

লোকসংগীতশিল্পী দেব চৌধুরীও গভীর শোক প্রকাশ করে বলেন, ‘স্বাগত আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বাংলা লোকগানের জন্য এটি বড় ক্ষতি।’

স্বাগত দে-র প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভক্ত-অনুরাগীরাও শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন। তাঁর কণ্ঠে গাওয়া জনপ্রিয় লোকগানগুলোই তাঁকে বাংলা সংগীতপ্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এসএসসির ফল সোমবার, এসএমএস ও ওয়েবসাইটে জানা যাবে যেভাবে
তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
চট্টগ্রাম বন্দরে মেয়াদোত্তীর্ণ পাঁচ কনটেইনার পণ্য ধ্বংস
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন এখন বাংলাদেশে

সর্বাধিক পঠিত 

বরগুনায় সামারি ট্রায়ালে ছয়জনের বিভিন্ন মেয়াদে সাজা
আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
যদি সত্যিই ভালোবাসতে
প্রধানমন্ত্রী বাজেটে দেশীয় সংস্কৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]