মহাদেবপুরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্য নিহত, আহত ৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত

2026-08-13T14:18:47+06:00
2026-08-13T14:18:47+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মহাদেবপুরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্য নিহত, আহত ৫
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:১৮ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর মহাদেবপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের আখেড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত সেনাসদস্য আল জুবায়ের (২৫) কক্সবাজারের রামু সেনানিবাসে কর্মরত ছিলেন। ছুটি নিয়ে তিনি সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে আখেড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় সেনাসদস্য আল জুবায়েরসহ অন্তত ছয়জন আহত হন। তাদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত আল জুবায়েরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আল জুবায়ের নওগাঁ জেলার সাপাহার উপজেলার পাতারী গ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে। তিনি ২০২২ ব্যাচের ইএমই কোরের ১৫৯ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানিতে, রামু সেনানিবাসে কর্মরত ছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

টিজারে প্রেম, বিচ্ছেদ ও প্রত্যাবর্তনের গল্প বলছে ‘দেশু ৭’
গাইবান্ধায় নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
৫৯ বছর বয়সে অনার্স পাস, বেলায়েত শেখের অনন্য সাফল্য
সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবি: প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]