মল্লিকা শেরাওয়াতকে ভিডিও পাঠাতেন টম ক্রুজ, কিন্তু কীসের

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত মানেই সবসময় বিতর্ক এবং নতুন চমক। সে ধারাবাহিকতায় এবার তিনি যা দাবি করলেন, তা

2026-08-13T16:01:24+06:00
2026-08-13T16:01:24+06:00
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
মল্লিকা শেরাওয়াতকে ভিডিও পাঠাতেন টম ক্রুজ, কিন্তু কীসের
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:০১ পিএম 
বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত মানেই সবসময় বিতর্ক এবং নতুন চমক। সে ধারাবাহিকতায় এবার তিনি যা দাবি করলেন, তা শুনলে চমকে উঠবেন যে কেউ!

মল্লিকা জানান, অস্কারজয়ী হলিউড তারকা টম ক্রুজ তাকে ভিডিও পাঠাতেন। জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটর্স ২’-কে ঘিরে এখন চর্চায় মল্লিকা। এরই মধ্যে শোয়ের একটি ভিডিও সামনে এসেছে। সেখানে হলিউড তারকা টম ক্রুজকে নিয়ে কথা বলেন অভিনেত্রী।

ঠিক কী বলেছেন মল্লিকা? শো চলাকালীন কো-কন্টেন্টেন্ট আদিত্য কুলশ্রেষ্ঠ মল্লিকাকে প্রশ্ন করেন, ‘আপনার কি কখনও কারও ওপর ক্রাশ ছিল না কি সবই আপনার ওপরেই ক্রাশ খায়?’

এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলে ওঠেন, ‘না, আমি কারও উপর ক্রাশ খাইনি। সবারই আমার ওপর ক্রাশ ছিল। টম ক্রুজেরও আমার ওপর ক্রাশ রয়েছে! আমি কিন্তু মিথ্যে বলছি না। আমার কাছে ফোন থাকলে আমি তোমাকে তার পাঠানো ভিডিওগুলো দেখিয়ে দিতাম।’

চা বিক্রেতা থেকে যেভাবে ৪ হাজার কোটি রুপির সিনেমার সহ-প্রযোজক যশচা বিক্রেতা থেকে যেভাবে ৪ হাজার কোটি রুপির সিনেমার সহ-প্রযোজক যশ
এরপর আদিত্য তাকে জিজ্ঞেস করেন, টম ক্রুজ তাকে ঠিক কী ধরনের ভিডিও পাঠান? উত্তরে অভিনেত্রী জানান, তারা একসঙ্গে একটি পার্টিতে ছিলেন এবং সেই সংক্রান্ত ভিডিওই পাঠানো হয়েছে। টমকে অত্যন্ত ভালো মানুষ বলেও প্রশংসা করেন মল্লিকা।

মল্লিকার এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই অভিনেত্রীর দাবিতে অবাক হয়েছেন, আবার কেউ কেউ তার কথা বিশ্বাস করতে পারছেন না। ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

‘দ্য ট্রেইটর্স ২’ বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হচ্ছে। প্রতি বৃহস্পতিবার শোয়ের নতুন এপিসোড প্রকাশিত হবে।

দেশবার্তা/এমআর

 


সর্বশেষ সংবাদ 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
বাগেরহাটে মায়ের নামে কেনা জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন
ওসমানী হাসপাতালের পাঁচতলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষরোপণ অভিযান
ঢাবি ছাত্রদলে নেতৃত্বের দৌড়ে এগিয়ে কারা ?
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]