সাদিয়ার সঙ্গে প্রেম ছিল, স্বীকার করে যা বললেন খায়রুল বাসার

দেশবার্তা ডেস্ক

বিনোদন

ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ খায়রুল বাসার ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন ছিল বেশ চর্চিত। শোবিজে তাঁদের সম্পর্ক

2026-08-12T16:08:01+06:00
2026-08-12T16:08:01+06:00
বুধবার ● ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
সাদিয়ার সঙ্গে প্রেম ছিল, স্বীকার করে যা বললেন খায়রুল বাসার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:০৮ পিএম 
সংগৃহীত ছবি
ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ খায়রুল বাসার ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন ছিল বেশ চর্চিত। শোবিজে তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও এতদিন তা এড়িয়ে গেছেন দুজনই। অবশেষে এক পডকাস্টে এসে সাদিয়ার সঙ্গে প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন খায়রুল বাসার। তবে সেই সম্পর্ক কয়েক বছর আগেই ভেঙে গেছে বলে জানান তিনি।

অভিনেতার কথায়, নাটকে অভিনয় শুরুর আগেই একটি বিজ্ঞাপনের কাজে সাদিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয় এবং একপর্যায়ে তা প্রেমে গড়ায়। তবে কী কারণে সেই সম্পর্কের ইতি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এ প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ভালো কিছু ভালো থাকে না। ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এ কারণেই এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।’

এদিকে মাঝে হঠাৎ করেই এই জুটিকে আর একসঙ্গে নাটকে অভিনয় করতে দেখা যাচ্ছিল না। বিষয়টি নিয়ে ভক্তদের মাঝে কৌতুহল থাকলেও পডকাস্টে এর পেছনের কারণ খোলসা করেন বাসার।

তাঁর ভাষ্য অনুযায়ী, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনের পারস্পরিক সম্মতিতেই আর একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিনেতা বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, আমাদের একসঙ্গে কাজ না করা ভালো। দুজনের জন্য ভালো বলেই আমরা কাজ করছি না। দর্শক আমাদের দেখতে চায় কিন্তু আমাকে তো স্বাভাবিক থেকে কাজটা করতে হবে। তাঁকেও স্বাভাবিক থাকতে হবে। সত্যি বলতে আমরা ওই জায়গাটি রাখিনি।’

বাসারের মতে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের পর পেশাগত জায়গায় একসঙ্গে কাজ করাটা দুজনের জন্যই অস্বস্তিকর। ফলে দর্শকের আগ্রহ থাকা সত্ত্বেও আপাতত নতুন কোনো কাজ নিয়ে পর্দায় ফিরছেন না তাঁরা।

উল্লেখ্য, করোনা মহামারির পরবর্তী সময়ে টেলিভিশন নাটকে নিয়মিত জুটি হিসেবে দর্শকের নজর কেড়েছিলেন বাসার ও সাদিয়া। তাঁদের অভিনীত ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’ ও ‘দ্য ফার্স্ট কেস’ এর মতো নাটকগুলো দর্শকপ্রিয়তা লাভ করে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা প্রতিমন্ত্রীর
চাকরি গেল বিপ্লব, সুদীপ, ইকবাল, রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তার
জয়পুরহাটে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ ফেল
নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযানে তিন যানবাহনকে জরিমানা

সর্বাধিক পঠিত 

পিডি গফুরের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে ‘ঘৃণা মঞ্চ’
যে পরীক্ষার কারণে বিমান চলাচলও বন্ধ রাখতে হয়
বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল
মিরপুরে বিএনপি কর্মীকে গুলি, ল্যাংড়া রুবেল ও বাপ্পাসহ গ্রেপ্তার ৫
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]