পরিণীতিকে সঙ্গে নিয়ে আসছে ‘মালামাল উইকলি’র সিক্যুয়াল

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডে এমন কিছু কমেডি চলচ্চিত্র রয়েছে, যেগুলোর কাহিনির চেয়ে চরিত্র ও ঘটনাপ্রবাহ দর্শকের স্মৃতিতে দীর্ঘদিন থেকে যায়। গ্রাম্য

2026-08-10T15:45:48+06:00
2026-08-10T15:45:48+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
পরিণীতিকে সঙ্গে নিয়ে আসছে ‘মালামাল উইকলি’র সিক্যুয়াল
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩:৪৫ পিএম 
বলিউডে এমন কিছু কমেডি চলচ্চিত্র রয়েছে, যেগুলোর কাহিনির চেয়ে চরিত্র ও ঘটনাপ্রবাহ দর্শকের স্মৃতিতে দীর্ঘদিন থেকে যায়। গ্রাম্য জীবনের বাস্তবতা, মানুষের লোভ, ভুল বোঝাবুঝি এবং হঠাৎ বড়লোক হওয়ার গল্প নিয়ে ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘মালামাল উইকলি’ তেমনই একটি সিনেমা। বাণিজ্যিকভাবে সফল এই বিনোদনমূলক ছবি মুক্তির প্রায় দুই দশক পর এর সিক্যুয়াল তৈরির আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই নতুন কিস্তিতে যুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।

প্রথম কিস্তিতে প্রিয়দর্শনের পরিচালনায় স্ক্রিন মাতিয়েছিলেন নানা পাটেকর, রীতেশ দেশমুখ, পরেশ রাওয়াল, প্রয়াত ওম পুরি, রাজপাল যাদব ও শক্তি কাপুরের মতো শক্তিমান অভিনয়শিল্পীরা। একটি লটারির টিকিট ও বিপুল অর্থকে কেন্দ্র করে গ্রাম্য পরিবেশে তৈরি হওয়া সেদিনের হাস্যরসাত্মক পরিস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

দীর্ঘ ২০ বছর পর নির্মিত হতে যাওয়া নতুন এই কিস্তিতে অবশ্য একাধিক পরিবর্তন আসছে। প্রথম ছবির পরিচালক প্রিয়দর্শনের পরিবর্তে সিক্যুয়ালটি পরিচালনার দায়িত্ব পাচ্ছেন অমিত জোশি। ‘তেরে বাতোঁ ম্যায় অ্যায়সে উলঝা জিয়া’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া এই নির্মাতার হাতে ধরে ‘মালামাল উইকলি’র নতুন অধ্যায় কীভাবে রূপ নেয়, তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল।

ছবিতে পরিণীতি চোপড়ার সংযোজনকে অন্যতম বড় আকর্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে রোমান্টিক, ড্রামা ও কমেডি- সব ঘরানাতেই তিনি কাজের ছাপ রেখেছেন। তবে নতুন এই সিনেমায় তাঁর চরিত্রের ধরন ও গুরুত্ব ঠিক কেমন হবে, তা এখনো গোপন রাখা হয়েছে।

প্রযোজনা সূত্রে জানা গেছে, সিক্যুয়ালটি প্রথম পর্বের সরাসরি কোনো গল্প বহন করবে না। তবে মূল ভাবধারা অর্থাৎ অর্থ ও লোভকে কেন্দ্র করে তৈরি হওয়া হাস্যরসাত্মক ও সামাজিক টানাপোড়েনের বিষয়টি ঠিক রেখে সম্পূর্ণ নতুন গল্প, চরিত্র ও ভিন্ন প্রেক্ষাপটে সাজানো হচ্ছে অমিত জোশির এই কমেডি ট্র্যাকিং। ২০ বছর পর সিক্যুয়ালের এই ঘোষণা সিনেমা প্রেমীদের মধ্যে পুরোনো স্মৃতি ও নতুন আগ্রহ তৈরি করেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সব মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
চট্টগ্রামে ফল বিপর্যয়, ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
সৌদি আরবে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে নওগাঁর ১৩ জন
এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]