চট্টগ্রামে ফল বিপর্যয়, ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার কমে ৫৯ দশমিক ৪৮ শতাংশে নেমেছে, যা গত ১৫ বছরের

2026-08-10T17:48:38+06:00
2026-08-10T17:48:38+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
চট্টগ্রামে ফল বিপর্যয়, ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার কমে ৫৯ দশমিক ৪৮ শতাংশে নেমেছে, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন, যা গত বছর ছিল ১১ হাজার ৮৪৩ জন।

২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত কোনো বছরই চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ শতাংশের নিচে নামেনি। অথচ এবার তা ৬০ শতাংশেরও নিচে নেমেছে।

সোমবার (১০ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী।

তথ্য অনুযায়ী, এবার পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন শিক্ষার্থী। গত বছর পাস করেছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন। এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ, যা গত বছর ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬০ দশমিক ১২ শতাংশ, যা গত বছর ছিল ৭৩ দশমিক ৫৪ শতাংশ। মানবিক বিভাগে এবার পাসের হার ৩৮ দশমিক ৭৯ শতাংশ, যা গত বছর ছিল ৫৫ দশমিক ০২ শতাংশ।

এসএসসিতে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন।

বিভাগভিত্তিক হিসাবে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ১৫ হাজার ৪৩৪ জন ছাত্র ও ১৯ হাজার ৫৪৬ জন ছাত্রী। মানবিক বিভাগে অংশ নেয় ১৩ হাজার ৭৩১ জন ছাত্র ও ৩০ হাজার ২২৭ জন ছাত্রী। ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেয় ২৭ হাজার ১৬০ জন ছাত্র ও ২৪ হাজার ৫৭০ জন ছাত্রী।

পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এবার এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৯৮ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ২ হাজার ৪৪৫ জন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দুদিন পরেই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সাক্ষী হবে ১০০ কোটি মানুষ
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় কারও মুখে কোনো কথা নেই, শুধু প্রিয়জন হারানোর শোক
বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
সোয়া এক লাখ জিপিএ ৫ নিয়ে পাসের হার ৬২.২৫
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]