মহাদেবপুরে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর পানিতে ভেসে আসা এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে

2026-08-10T18:33:52+06:00
2026-08-10T18:33:52+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মহাদেবপুরে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৬:৩৩ পিএম 
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর পানিতে ভেসে আসা এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান বাজার এলাকায় আত্রাই নদীর খেয়াঘাটসংলগ্ন স্থানে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে।

মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম জানান, আত্রাই নদীর পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিহত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট থানার উত্তর চকভবানী এলাকার জীবন সরকারের ছেলে পবিত্র সরকার (৪০)।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

তদন্ত ও অন্তর্বর্তীকালীন আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন
দুদিন পরেই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, সাক্ষী হবে ১০০ কোটি মানুষ
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় কারও মুখে কোনো কথা নেই, শুধু প্রিয়জন হারানোর শোক

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
সোয়া এক লাখ জিপিএ ৫ নিয়ে পাসের হার ৬২.২৫
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]