রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ এশা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্দ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোসহ পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি মোঃ পিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হৃদয় সরকার,সিনিয়র সহ-সভাপতি মাহফুজ আলম সমুদ্র, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী বিন হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
পরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ছিন্নমূল মানুষের মধ্যে ছাত্রদলের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।
প্রতিনিধি/আরএইচ