২৭ বছর পর বিচারের সম্মুখীন ‘মাস্টারমাইন্ড’ খালিদ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ‘২০০১ সালের সেপ্টেম্বর মাসের ১১ তারিখে। ১৯ জন বিদেশি সন্ত্রাসী

2026-08-27T13:13:06+06:00
2026-08-27T13:13:06+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
২৭ বছর পর বিচারের সম্মুখীন ‘মাস্টারমাইন্ড’ খালিদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:১৩ পিএম 
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ‘২০০১ সালের সেপ্টেম্বর মাসের ১১ তারিখে। ১৯ জন বিদেশি সন্ত্রাসী ৪টি বাণিজ্যিক বিমান অপহরণ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টরের টুইন টাওয়ার এবং  প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে হামলা চালায়। অবশেষে এই হামালার ঘটনায় ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত খালিদ শেখ মোহাম্মদের বিচারের তারিখ নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের একটি সামরিক আদালতের বিচারক। 

গতকাল বুধবার এক লিখিত আদেশ সামরিক আদালতের বিচারক লেফটেন্যান্ট কর্নেল (বিমান বাহিনী) মাইকেল এ. স্ক্রামা এ তথ্য নিশ্চিত করেছেন। আদেশে বিচারক বলেছেন, আদালত ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বিচার কার্যক্রম শুরু করতে চেয়েছিলেন, কিন্তু বিচারে কোন কোন সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা যাবে তা নিয়ে মতবিরোধসহ বিচার-পূর্ববর্তী বিবাদগুলো নিষ্পত্তির জন্য এই অতিরিক্ত সময়ের প্রয়োজন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী ঘটনা ‘৯/১১ হামলা’ ঘটেছিল ২০০১ সালের সেপ্টেম্বর মাসের ১১ তারিখে। ১৯ জন বিদেশি সন্ত্রাসী ৪টি বাণিজ্যিক বিমান অপহরণ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টরের টুইন টাওয়ার এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায়। হামলায় সন্ত্রাসীরাসহ নিহত হয়েছিলেন মোট ২ হাজার ৯৭৭ জন।

হামলা পরিচালনাকারী সন্ত্রাসীদের ১৫ জন সৌদি আরব, ২ জন সংযুক্ত আরব আমিরাত, একজন লেবানন এবং একজন মিসরের নাগরিক ছিলেন এবং তারা সবাই আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আলকায়দার সদস্য ছিলেন।

খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ, বিমান ছিনতাই থেকে শুরু করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ার এবং পেন্টাগনে হামলার প্রধান পরিকল্পনাকারী ও নির্দেশক ছিলেন তিনি; আর এক্ষেত্রে তার সহকারীর ভূমিকায় ছিলেন ওয়ালিদ বিন আত্তাশ, আলী আবদুল আজিজ আলী এবং মুস্তফা আল হাওসাউই নামে তিন ব্যক্তি। যুক্তরাষ্ট্রের অপর একটি সামরিক আদালতে এই তিন ব্যক্তির বিচার কার্যক্রম চলছে।

আদালত যদিও ২০২৮ সালের ৫ জানুয়ারি খালিদ শেখ মোহাম্মদের বিচারিক কার্যক্রম শুরু করার তারিখ নির্ধারণ করেছে, তবে শেষ পর্যন্ত ওই দিনই যে বিচার শুরু হবে— তা পুরোপুরি নিশ্চিত নয়। কারণ এর আগেও একবার আদালত ২০২১ সালে খালিদের বিচারের তারিখ নির্ধারণ করেছিলেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
বাঘাইছড়িতে পাহাড়ি ছড়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৮ বছরেও বাংলাবান্ধা স্থলবন্দরে প্রত্যাশিত বাণিজ্য সম্প্রসারণ হয়নি
লোডশেডিংয়ে হিমাগারে আলু পচনের শঙ্কা, জেনারেটরে বাড়ছে ব্যয়
কিশোরগঞ্জের তাড়াইলে পদ্মবিলে প্রকৃতির মোহনীয় সৌন্দর্য

সর্বাধিক পঠিত 

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ শুরু
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]