পানির চাপে খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অস্বাভাবিক হারে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। পানির চাপ সামাল দিতে বাঁধের স্পিলওয়ের ১৬টি

2026-08-30T13:18:37+06:00
2026-08-30T13:18:37+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
পানির চাপে খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১:১৮ পিএম 
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে অস্বাভাবিক হারে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। পানির চাপ সামাল দিতে বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ৩ ফুট করে খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে। রোববার সকাল ১০টা থেকে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে ৩ ফুট করে পানি ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রকৌশলী তারেক আহমেদ জানান, কাপ্তাই হ্রদে পানির চাপ বাড়তে থাকায় গতকাল শনিবার রাত ৮টায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। তখন প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছিল।

পানির চাপ কমানো না যাওয়ায় শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে গেটগুলো ১ ফুট করে খোলা হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ১৮ হাজার কিউসেক পানি নদীতে পড়তে থাকে।

এরপর আজ রোববার ভোর ৭টা থেকে গেটগুলো ২ ফুট এবং সকাল ১০টা থেকে ৩ ফুট করে খোলা হয়েছে। এতে পানি ছাড়ার পরিমাণ বেড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেকে দাঁড়িয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান জানান, আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৬ দশমিক ২ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

তিনি জানান, বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদনের জন্যও প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে যাচ্ছে। পাঁচটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২৩০ মেগাওয়াট।

এদিকে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে হ্রদের পানির উচ্চতা আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে চলতি বছরের ১৮ জুলাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। চার দিন পর পানির উচ্চতা স্বাভাবিক হলে ২২ জুলাই গেটগুলো বন্ধ করে দেওয়া হয়।

১৯৬০ সালে কর্ণফুলী নদীর ওপর বাঁধ নির্মাণ করে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়। বাঁধ নির্মাণের ফলে প্রায় ৭০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে কাপ্তাই হ্রদ নামে কৃত্রিম জলাধার তৈরি হয়।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

গভীর জলে ইলিশ, খালি হাতে তীরে ফিরছেন জেলেরা
তিন বাহিনীর একক প্রধান হলেন পাকিস্তানের সেনাপ্রধান
কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]