টাঙ্গাইলে চাকরি মেলা, অংশ নিয়েছেন ৬ হাজারের বেশি চাকরিপ্রার্থী

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে জনসেবা চত্বরে এ মেলার

2026-09-01T17:16:27+06:00
2026-09-01T17:16:27+06:00
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
টাঙ্গাইলে চাকরি মেলা, অংশ নিয়েছেন ৬ হাজারের বেশি চাকরিপ্রার্থী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম 
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে  চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে জনসেবা চত্বরে এ মেলার আয়োজন করা হয়।

এদিন সকালে বেলুন ও ফিতা কেটে চাকরির মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

সকাল থেকেই মেলায় চাকরি প্রত্যাশীদের ঢল নামে। মেলায় আগত চাকরিপ্রার্থীরা সরাসরি বিভিন্ন কোম্পানির স্টলে তাদের জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন। ভাইভা শেষ করে যোগ্যতার ভিত্তিতেই তাদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন পদে চাকরি দেওয়া হচ্ছে। এসএসসি থেকে মার্স্টাস পাস সবাই চাকরির আবেদন করতে পারছেন। যেসব প্রার্থীর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শেষ হয়ে গেছে, তারাও এ চাকরি মেলায় অংশগ্রহণ করতে পারছেন। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও চাকরির সুযোগ রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ভিড় করছেন চাকরি প্রত্যাশীরা। লাইনে দাঁড়িয়ে শুশৃঙ্খভাবে তাদের সিভি জমা দিচ্ছেন। পুরুষের তুলনায় নারীদের বেশি লক্ষ্য করা গেছে। অনলাইনে এবং অফলাইনেও রেজিস্ট্রেশনের জন্য আবেদন করছেন প্রত্যাশীরা।

চাকরি প্রত্যাশীরা বলেন, বিভিন্ন পদে আমরা চাকরির আবেদন করেছি। এ আয়োজনটি খুবই ভালো লেগেছে। এখানে এসে নতুন নতুন কিছু জানার সুযোগ হয়েছে, ভবিষ্যতে আরও অনেক বিষয়ে কাজ করার জন্য অনুপ্রেরণা জোগাবে।

ইমরান হাসান নামের এক যুবক বলেন, এর আগেও কলেজে চাকরির মেলায় অংশ গ্রহণ করেছিলাম। এখানেও এসে বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছি। প্রচুর লোক সমাগম দেখছি। আশা করছি যেকোনো প্রতিষ্ঠান থেকে চাকরি পাবো।
শীর্ষস্থানীয় বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, প্রথমে আমরা সিভিগুলো সংগ্রহ করছি। সেগুলো যাচাই-বাছাই করে সঠিক ব্যক্তিতে চাকরি দেওয়া হচ্ছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, উদ্যোগটি ভালো। তরুণ সমাজের বেশি সমস্যা মাদক যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। এই ধরনের আয়োজন মাদকের বিরুদ্ধেও কাজে লাগবে। জেলা পুলিশ এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে।

জেলা প্রশাসক শরীফা হক বলেন, যোগদানের পর থেকেই চাকরি প্রত্যাশীরা চাকরি খুঁজে আমার দপ্তরে আসতেন। এক্ষেত্রে অনেক দিন ধরে চিন্তা করছিলাম এসব চাকরি প্রত্যাশীদের জন্য এমন প্লাটফর্ম তৈরি করে এক সঙ্গে অনেক প্রতিষ্ঠানে চাকরি দেওয়া সহজ হয়। সে উদ্দেশ্যেই আজকে চাকরি মেলার আয়োজন। আশা করছি ৫শ’ থেকে ৬শ’ জনকে চাকরি দিতে পারবো। প্রতি বছরই এমন চাকরি মেলার আয়োজন করা হবে। ইতোমধ্যেই ৬ হাজারের অধিক রেজিস্ট্রেশন হয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, মোট ১০০ ছাড়ালো
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো ‘জিপে’
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে কৃষি ব্যাংক কর্মকর্তাদের শ্রদ্ধা
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বাধিক পঠিত 

সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ব্যর্থ ই-গভর্ন্যান্স: সিপিডি
নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত?
চরসামাইয়া স্কুলে ফুটবল ফাইনাল শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]