২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ২৪

2026-09-03T12:47:01+06:00
2026-09-03T12:47:01+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম 
সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাজধানীর বাংলামোটরের দলীয় কার্যালয়ে বুধবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, দু’টি অভিযোগের কোনোটিতেই ব্যক্তিগত পর্যায়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এগুলো সচিব পর্যায়ে নিষ্পত্তি হওয়ার বিষয়। এর মধ্যে একটি আদালতের নির্দেশে বাস্তবায়িত হয়েছে। আরেকটি হলো- সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) তালিকা অনুযায়ী পদোন্নতি দেয়া হয়েছে। এই দু’টি ফাইলই সচিব পর্যায়ে নিষ্পত্তিযোগ্য, এটি আমার কাছেও আসেনি এবং আমার সাক্ষরও ফাইলে নেই।

এর কারণে নিজের মানহানি হয়েছে দাবি করে তিনি বলেন, দুদকের পুরো প্রক্রিয়াকে আমি প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছি। এ সময় দুদককে আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিরোধীদল ও মতকে দমন-পীড়নের জন্য ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত জানায় দুদক। এ লক্ষ্যে ৪ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে বলে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে দুদক উপপরিচালক আকতারুল ইসলাম জানান।

তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মাহবুব-উল-আলম, সাবেক যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জুবায়ের হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধেও এসব অভিযোগে সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

অভিযোগে বলা হয়, মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আসিফ মাহমুদ নিয়োগ, বদলি ও পদোন্নতির বিষয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

মন্ত্রণালয়ের অধীনে ৩৮ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন পদায়নের আদেশ জারির বিনিময়ে ৭৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে আরও বলা হয়, ১৫০ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতি বাবদ দেড় কোটি টাকা নেওয়া হয়েছে এবং পদোন্নতির পর পছন্দের জায়গায় পদায়ন নিশ্চিতে আরও ২ কোটি টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অনিয়মের সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তরের একাধিক কর্মকর্তার নাম পাওয়া গেছে।


দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১০
‘মাই ফেনী’ অ্যাপ চালু, এক ক্লিকে মিলবে পৌরসেবা
প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস
গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]