বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আবার বিয়ে করেছেন। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয়

2026-09-15T16:36:27+06:00
2026-09-15T16:36:27+06:00
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম 
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আবার বিয়ে করেছেন। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় ব্যবসায়ী ক্যামেরন ও'রেইলিকে রোববার বিয়ে করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তার স্ত্রী ইনস্টাগ্রামে বিয়ের অনুষ্ঠানের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদ্‌যাপন করছি। আমার প্রিয় মানুষদের সঙ্গে আনন্দের দিন!’

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, তথ্যচিত্র ও চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার সময় ক্যামেরন ও'রেইলের সঙ্গে জেমিমার পরিচয় হয়। ক্যামেরন আইরিশ-অস্ট্রেলীয় ব্যবসায়ী ও আন্তর্জাতিক রাগবি তারকা প্রয়াত স্যার অ্যান্থনি ও'রেইলের ছেলে।

জেমিমা ও ক্যামেরন প্রথমে বেশ কিছুদিন বন্ধু ছিলেন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে তাদের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন। গত মে মাসে তাদের বাগদানের খবর প্রকাশ করে ডেইলি মেইল।


পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্র নির্মাতা জেমিমা কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এর মধ্যে ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’ চলচ্চিত্রটিকে তিনি পাকিস্তানের প্রতি তার ‘ভালোবাসার চিঠি’ হিসেবে বর্ণনা করেন।

ক্যামেরন ও'রেইলের আগের সম্পর্কে থেকে চার সন্তান রয়েছে। অন্যদিকে ইমরান খানের সঙ্গে জেমিমার দুই ছেলে-কাসিম ও সুলাইমান। ১৯৯৫ সালে ইমরান খানকে বিয়ে করেছিলেন জেমিমা। প্রায় এক দশক পর ২০০৫ সালে তাদের বিচ্ছেদ হয়।

ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পরও জেমিমা তার প্রতি সমর্থন জানিয়ে আসছেন। কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে যাচ্ছেন তিনি।

সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাগারে যান। গত বছরের ডিসেম্বরে আরও কয়েকটি মামলায় তার সাজা হয়।মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি। সূত্র: ডন

দেশবার্তা/এমআর 


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩
ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুনসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
বিদ্যুৎ সংকট নিয়ে আলোচিত যেসব সিনেমা
বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
মদিনায় বিপুল ইউরেনিয়ামের সন্ধানে তোলপাড়

সর্বাধিক পঠিত 

বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
অনাহারে থাকা পরিবারের পাশে গভীর রাতে বিএনপি নেতা হযরত আলী
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]