হুতিদেরকে কড়া জবাব দেওয়ার অঙ্গীকার সৌদির

বিশ্ব

সৌদি আরব হুতিদের হামলার দৃঢ়ভাবে জবাব দেবে বলে জানিয়েছে শীর্ষ সামরিক কর্মকর্তারা । সোমবার এই বিদ্রোহী গোষ্ঠীর ধারাবাহিক

2026-09-15T13:37:13+06:00
2026-09-15T13:37:13+06:00
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
হুতিদেরকে কড়া জবাব দেওয়ার অঙ্গীকার সৌদির
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৭ পিএম 
সৌদি আরব হুতিদের হামলার দৃঢ়ভাবে জবাব দেবে বলে জানিয়েছে শীর্ষ সামরিক কর্মকর্তারা । সোমবার এই বিদ্রোহী গোষ্ঠীর ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন আহত হওয়ার পর রিয়াদ এই হুঁশিয়ারি দিল।

রিয়াদ নেতৃত্বাধীন ‘ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠা জোট’ জানিয়েছে, আগের দিন (সোমবার) খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা হয়েছে। এতে ১৩ জন আহত হয়েছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এসব হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়া হবে। শত্রুতামূলক ও উগ্রপন্থি অবস্থান ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

গত জুলাইয়ে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর থেকে হুতি ও সৌদি সরকার আবার লড়াইয়ে জড়িয়েছে। বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশটির বিভিন্ন অবকাঠামোতে হুতিরা হামলা চালিয়েছে। এতে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে।

অপরদিকে হুতিদের দাবি, সম্প্রতি রিয়াদও ৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে। বিদ্রোহী গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ বলেন, ‘সৌদি আরব যতক্ষণ আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাবে, ততক্ষণ পাল্টা জবাব অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও জোরালো হবে।’


গত সপ্তাহে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূল ও বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেয়। এই নৌপথটি সৌদি আরবের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুতিদের হাতে প্রণালির নিয়ন্ত্রণ যাওয়াটা ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারের জন্যও একটি বড় ধাক্কা।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে চমকের সচেতনতামূলক ভিডিও
ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা !
বিজয়ের আদলে গণেশমূর্তি নিয়ে বিতর্ক
মেসির বিদায়ী ম্যাচ দেখার অপেক্ষায় আর্জেন্টিনা !
সরকার ও ইসির সমন্বয়ে ইউপি নির্বাচনের সময়সূচি

সর্বাধিক পঠিত 

বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন
পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]