হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

দেশবার্তা ডেস্ক

ধর্ম

চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি। শনিবার (৫ জুলাই) ধর্ম

2025-07-05T10:34:01+06:00
2025-07-05T10:34:01+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
ধর্ম
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১০:৩৪ এএম 
চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি। শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

হজযাত্রী পরিবহনে অংশ নিয়েছিল তিনটি বিমান সংস্থা- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। 

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩০ হাজার ৪৪৩ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।

এখন পর্যন্ত মোট ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন।

২৯ এপ্রিল হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। এরপর এক মাস ধরে হজ ফ্লাইটগুলো পর্যায়ক্রমে পরিচালিত হয়।

সর্বশেষ হজ ফ্লাইটটি ১ জুন সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। পুরো হজ মৌসুমে মোট ২২০টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়।


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ধর্ম- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]