বিদ্যার দেবীর আরাধনায় ন্যায় ও শান্তির আহ্বান

দেশবার্তা ডেস্ক

ধর্ম

বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠজুড়ে বসেছে বর্ণাঢ্য আয়োজন। মণ্ডপে মণ্ডপে

2026-01-23T15:50:48+06:00
2026-01-23T17:28:15+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
ধর্ম
বিদ্যার দেবীর আরাধনায় ন্যায় ও শান্তির আহ্বান
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম  আপডেট: ২৩.০১.২০২৬ ৫:২৮ পিএম
ছবি: সংগৃহীত
বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠজুড়ে বসেছে বর্ণাঢ্য আয়োজন। মণ্ডপে মণ্ডপে বাণী অর্চনা, আরতি ও পুষ্পাঞ্জলিতে সরস্বতী পূজায় মেতেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

এ বছর জগন্নাথ হলের খেলার মাঠের চারপাশে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের উদ্যোগে মোট ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ৭৪টি মণ্ডপ গড়া হয়েছে নানা সামাজিক ও বুদ্ধিবৃত্তিক ‘থিম’কে সামনে রেখে। সকাল থেকেই প্রতিটি মণ্ডপে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

এরই মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের তৈরি একটি মণ্ডপ বিশেষভাবে দৃষ্টি কেড়েছে—যেখানে দেশে মাথাচাড়া দিয়ে ওঠা ‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা তুলে ধরা হয়েছে। 

আয়োজকদের একজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবস্তী বন্দ্যোপাধ্যায় এক গণমাধ্যমকে বলেন, ‘আমরা শুধু থেমে থাকা কলম কিংবা পোড়া সংবাদপত্রের কথা বলিনি; বলতে চেয়েছি সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে। অস্পৃশ্য হরিজন থেকে শুরু করে ন্যায্য মজুরি না পাওয়া চা শ্রমিক, কিংবা প্যালেস্টাইনের ধ্বংসস্তূপে পড়ে থাকা নিষ্পাপ শিশুর লাশ—সবকিছুকে ঘিরে আমাদের বার্তা একটাই: যুদ্ধ নয়, শান্তি; মব নয়, সুবিচার।’

শুক্রবার সকালে বসন্ত পঞ্চমী তিথিতে বাণী বন্দনা ও পুষ্পাঞ্জলির মাধ্যমে সকাল সাড়ে ৮টায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়, যা শেষ হয় সকাল ১০টার দিকে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল জানান, অন্যান্য বছরের মতো এবারও পূজা শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, ‘সকাল থেকে এত বিপুল জনসমাগম আগে কখনও দেখিনি। প্রথমে দুটি গেট রাখা হয়েছিল, পরে মানুষের ভিড় সামলাতে আরেকটি গেট খুলতে হয়েছে। আমার মনে হয়, এবারের সরস্বতী পূজা গিনেস বুকে নাম লেখাতে পারে।’

অন্য বছরের মতো এবারও চারুকলা অনুষদের তৈরি দৃষ্টিনন্দন প্রতিমা হলের পুকুরের মাঝখানে স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগ নিজস্ব ভাবনা ও থিমে জাঁকজমকপূর্ণ মণ্ডপ নির্মাণ করে পূজা উদযাপন করছে।

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রাজা তালুকদার বলেন, ‘প্রতিবছরের মতো এবছরও জগন্নাথ হলে সরস্বতী পূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। লাখো ভক্তের সমারোহে দিনটি আমাদের জন্য আনন্দময়। আজকের দিনে কামনা—মা সরস্বতীর বিদ্যার আলো জগতজুড়ে ছড়িয়ে পড়ুক, সকল প্রাণী সুখী হোক।’

‘বিশ্বব্রহ্মাণ্ড’ থিমে মণ্ডপ তৈরি করেছে ফাইনান্স বিভাগ। বিভাগের শিক্ষার্থী রাতুল চক্রবর্তী বলেন, ‘মা সরস্বতী সবার। আমরা চাই, তাঁর কৃপায় পুরো বিশ্ব শান্তিময় হোক।’

অন্যদিকে, বাংলা বিভাগ লাইব্রেরির আদলে মণ্ডপ নির্মাণ করে বই ও জ্ঞানের প্রতীকী গুরুত্ব তুলে ধরেছে। বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘আলোকিত মানুষ হতে বইয়ের কোনো বিকল্প নেই—এই বার্তাই আমরা দিতে চেয়েছি।’

পূজাকে কেন্দ্র করে দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। খিলগাঁও থেকে পরিবার নিয়ে আসা সৌরভ দাশ বলেন, ‘জগন্নাথ হলে এলে অন্যরকম লাগে। এত সুন্দর আয়োজন, এত বড় জায়গা—পরিবার নিয়ে আসার জন্য আদর্শ। পূজার দিনে তাই সবাইকে নিয়ে চলে এসেছি।’

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দেবী সরস্বতী জ্ঞান ও বিদ্যার প্রতীক। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী তিথিতে তাঁর পূজা অনুষ্ঠিত হয়। বীণা হাতে থাকার কারণে তাঁকে বীণাপাণিও বলা হয়, আর সাদা রাজহাঁস তাঁর বাহন। ঐতিহ্য অনুযায়ী এদিন পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শিশুদের প্রথম বিদ্যার পাঠ—হাতেখড়ি—অনুষ্ঠিত হয়।

এবার জগন্নাথ হলের উপাসনালয়ে দুদিনব্যাপী পূজা উপলক্ষে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা ও রক্তদান কর্মসূচির আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি দর্শনার্থী শিশু-কিশোরদের জন্য রাইড, খেলনা ও খাবারের দোকানও বসানো হয়েছে, যা পূজার আনন্দকে আরও রঙিন করে তুলেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ধর্ম- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]