গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালকের মৃত্যু, হেলপার আহত

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের এক হেলপার আহত হয়েছেন।

2026-09-19T13:08:22+06:00
2026-09-19T13:08:22+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালকের মৃত্যু, হেলপার আহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৮ পিএম 
গাজীপুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের এক হেলপার আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টাঙ্গাইলগামী একটি পিকআপ ভ্যান মহাসড়কের বাইমাইল এলাকায় সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক নিহত হন। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার আহত হয়েছেন।

নিহতের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। আহত হেলপারকে চিকিৎসার জন্য শহিদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও ট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

নায়ক রিয়াজের দেশত্যাগের গুঞ্জন, মিলছে না স্পষ্ট তথ্য
ভরা মৌসুমেও পিরোজপুরের নদীতে মিলছে না ইলিশ
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় দলিল লেখকদের বিক্ষোভ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
জয়পুরহাট হাসপাতালের চিকিৎসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
কয়েক দোকান ঘুরেও মিলছে না আধা ও এক লিটারের তেলের বোতল
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]