আ. লীগের অনেকেই বিএনপিতে সদস্যপদ পেয়েছেন: সৈয়দ ইফতেখার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের সতর্ক করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক

2026-09-20T14:14:20+06:00
2026-09-20T14:14:20+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সুবিধাবাদী নেতৃত্বের হাত ধরে
আ. লীগের অনেকেই বিএনপিতে সদস্যপদ পেয়েছেন: সৈয়দ ইফতেখার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৪ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে দলের নেতাকর্মীদের সতর্ক করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, সাতক্ষীরার ৭৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেকোনো সময় তফসিল ঘোষণা করা হবে। এ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেক ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে জনগণের কাছে অপেক্ষাকৃত গ্রহণযোগ্য ব্যক্তিকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে।

সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘সংগত কারণেই দলের স্পষ্ট বার্তা, কোনো ব্যক্তির একক সিদ্ধান্তের ওপর মনোনয়ন নির্ভরশীল নয়। ইতোমধ্যে দলের সুবিধাবাদী নেতৃত্বের হাত ধরে পতিত আওয়ামী লীগের অনেকেই দলের সদস্যপদ প্রাপ্ত হয়েছেন। এই অবাঞ্ছিতরা নানা কৌশলে দলের মনোনয়ন প্রাপ্তিতে দৌড়ঝাঁপ করার বিষয়টি খুবই প্রাসঙ্গিক। তারা মূলত দলের অভ্যন্তরে প্রবেশ করে দলকেই ক্ষতিগ্রস্ত করে চলেছেন।’

তিনি আরও বলেন, ‘তাদের বিষয়ে তৃণমূলের সেই সমস্ত নেতাকর্মী, যারা বিগত ফ্যাসিবাদ আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথ কাঁপিয়েছেন এবং যারা হত্যা, গুম, নিপীড়ন-নির্যাতন সহ্য করে বর্তমানে হাইব্রিডদের আগমনে হতাশ হয়ে দলের নানাবিধ কর্মসূচি থেকে দূরে অবস্থান করছেন, তাদেরকেই মূলত নির্বাচনে সঠিক প্রার্থী মনোনয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘আমাদের সবাইকে মনে রাখতে হবে, রাজনীতি কখনো নিজের জন্য নয়, মানুষের জন্য নিজেকে উৎসর্গ করার অপর নামই রাজনীতি। মনে রাখবেন, ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র বহমান।’

স্ট্যাটাসের শেষাংশে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সকল ষড়যন্ত্রের পাশ কাটিয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমার নিবেদন।

‘আপনারা ঐক্যবদ্ধ হন, আমাদের নেতা তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার গণমুখী ভাবনাকে হৃদয় ধারণ করে সতর্কভাবে সকল বিভাজনের ঊর্ধ্বে থেকে ধর্ম, গোত্র নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তার সুফলগুলো সঠিকভাবে উপস্থাপন করুন, এটিই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ।’

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

লিটারে ২০ টাকা বাড়লো ডিজেল, পেট্রল ও অকটেনের দাম
যশোরের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর
ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তরুনীকে আত্মহত্যায় প্ররোচনা ও মানষিক নির্যাতনে মানববন্ধন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]