রাঙামাটিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল মাওলাকে (৭০) গ্রেপ্তার করেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন।
গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন—জেলা শহরের গীতাশ্রম কলোনির বাসিন্দা মো. জাহেদুল আলম (২২), দক্ষিণ কালিন্দপুর এলাকার সুমন দেব (৩২), চট্টগ্রামের পূর্ব রাউজান ঢালার মোড় এলাকার মো. মিলন (৩৮), ফিশারি এলাকার মো. মহরম আলী (৫৮), তবলছড়ি এলাকার মো. আকাশ (২০), রূপনগর এলাকার মো. জসিম উদ্দিন (৩৯), পুলিশ লাইন সংলগ্ন এলাকার মো. ফেরদৌস (৫৫) এবং ভেদভেদী এলাকার বিজন পাল (৩১)।
রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি জানান, গ্রেপ্তারকৃত ৩ ও ৭ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে ৪, ৫, ৬ ও ৭ নম্বর আসামিকে মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অবশিষ্ট আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।
প্রতিনিধি/আরএইচ