সাতক্ষীরায় আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ‘ভুয়া ডিআইজি’ গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টু ওরফে ‘ভুয়া ডিআইজি’কে গ্রেপ্তার করেছে

2026-09-20T14:19:08+06:00
2026-09-20T14:19:08+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাতক্ষীরায় আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ‘ভুয়া ডিআইজি’ গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৯ পিএম 
সংগৃহীত ছবি
সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টু ওরফে ‘ভুয়া ডিআইজি’কে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বুলারআটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা সদর থানার এএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

সদর থানার এএসআই জানান, গ্রেপ্তার ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টু ওরফে ‘ভুয়া ডিআইজি’ নামে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তার আমিনুল ইসলাম মন্টু আলীপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মতি সানার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি কখনো সেনাবাহিনীর মেজর, আবার কখনো পুলিশের ডিআইজিসহ পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুলারআটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

লিটারে ২০ টাকা বাড়লো ডিজেল, পেট্রল ও অকটেনের দাম
যশোরের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর
ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তরুনীকে আত্মহত্যায় প্ররোচনা ও মানষিক নির্যাতনে মানববন্ধন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]