ইউক্রেনের ডেটা সেন্টারে হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

চলতি সপ্তাহে কিয়েভের বেশ কয়েকটি ডেটা সেন্টার ও ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে রাশিয়া। পর্যবেক্ষকরা বলছেন, এর মধ্য

2026-09-27T12:08:41+06:00
2026-09-27T12:08:41+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ইউক্রেনের ডেটা সেন্টারে হামলা রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম 
⏲
চলতি সপ্তাহে কিয়েভের বেশ কয়েকটি ডেটা সেন্টার ও ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে রাশিয়া। পর্যবেক্ষকরা বলছেন, এর মধ্য দিয়ে কার্যত যুদ্ধের নতুন ফ্রন্ট খুলেছে রুশ বাহিনী এবং এর লক্ষ্য হলো ইউক্রেনের অর্থনীতির ডিজিটাল অবকাঠামোকে দুর্বল করা।

ইউক্রেনের ডিজিটাল রূপান্তরবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার ও বৃহস্পতিবারের হামলার পর কিয়েভ ও আশপাশের অঞ্চলের প্রায় ১ লাখ পরিবার সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ হারায়। এ ছাড়াও গত শুক্রবার কিয়েভের কেন্দ্রতে আরেকটি ড্রোন হামলায় ইউক্রেনের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি ডেটা গ্রুপের কার্যালয়ে আঘাত হানা হয়। এতে চারজন নিহত হন।


ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু করেছে, তথ্যপ্রবাহ ব্যাহত করার চেষ্টা করছে।’

গত বৃহস্পতিবার পোল্যান্ডের কর্তৃপক্ষ জানায়, মধ্য পোল্যান্ডে ইউক্রেনকে ইন্টারনেট সেবা দেওয়া একটি স্টারলিংক স্যাটেলাইট স্টেশন আগুনে পুড়ে গেছে। ঘটনাটি ইউক্রেনের ইন্টারনেট অবকাঠামোর বিরুদ্ধে সমন্বিত হামলার অংশ বলে মনে করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা এটিকে মস্কোর সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন। এর আগে রাশিয়া ইউক্রেনের ডেটা সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু করলেও এত বড় পরিসরে হামলা আগে দেখা যায়নি।


যুদ্ধের পুরো সময়জুড়ে ইউক্রেন সরকার দেশটির যোগাযোগব্যবস্থা সচল রাখাকে অগ্রাধিকার দিয়েছে। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকলেও মোবাইল ও ইন্টারনেট সেবাদাতারা যাতে পর্যাপ্ত ব্যাকআপ বিদ্যুৎ নিয়ে কাজ চালিয়ে যেতে পারে, সেজন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউক্রেনের তুলনামূলকভাবে বিকেন্দ্রীভূত ইন্টারনেট নেটওয়ার্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে কোনো একটি স্থানে হামলা হলেও পুরো শহর বা অঞ্চলে দীর্ঘ সময়ের জন্য ব্যাপক ইন্টারনেট বিচ্ছিন্নতা তৈরি করা কঠিন।

তবে শীত এগিয়ে আসায় সরকারি কর্মকর্তা ও শিল্প খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, রাশিয়ার বারবার হামলা ইউক্রেনের ব্যাংক, পেমেন্ট ব্যবস্থা ও সরকারি সেবাগুলো সচল রাখার জন্য গুরুত্বপূর্ণ নেটওয়ার্কগুলোকে ধীরে ধীরে অচল করে দিতে পারে।

ইউক্রেনের অর্থনীতির ওপর রাশিয়ার হামলা জোরদার হওয়ার মধ্যেই এসব আক্রমণ চালানো হচ্ছে। সাম্প্রতিক হামলায় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নতুন ধরনের জেটচালিত ড্রোন ব্যবহার করা হয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]