দক্ষিণ আফ্রিকায় পৃথক স্থানে গোলাগুলিতে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি স্থানে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলের একটি

2026-09-27T18:56:27+06:00
2026-09-27T18:56:27+06:00
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
দক্ষিণ আফ্রিকায় পৃথক স্থানে গোলাগুলিতে নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি স্থানে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলের একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে একটি বিনোদন কেন্দ্রে ১০ জন প্রাণ হারিয়েছেন। রোববার দেশটির পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিস (এসএপিএস) জানায়, প্রথম ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের পশ্চিমের একটি বারে। ওই সময় পানশালার ভেতরে ও বাইরে উপস্থিত গ্রাহকদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালাতে শুরু করে বন্দুকধারীরা। বাইরে তাণ্ডব চালিয়ে তারা ভেতরে প্রবেশ করে এবং একে-৪৭ রাইফেল ও পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। 

আততায়ীরা পালানোর সময় কয়েকজন গ্রাহকের মোবাইল ফোন কেড়ে নেয় এবং দুটি গাড়িতে আগুন ধরিয়ে দুটি অজ্ঞাত গাড়িতে চড়ে চম্পট দেয়। সেখানে ১৩ জন পুরুষ ও ৪ জন নারী ঘটনাস্থলেই মারা যান। ঘাতকদের গ্রেপ্তারে বিশেষায়িত দল মাঠে নেমেছে।

এদিকে, রোববার গভীর রাতে (রাত ১টা ৪৬ মিনিট) কেপটাউনের কাছের লোয়ান্ডলে এলাকার একটি বিনোদন কেন্দ্রে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। সশস্ত্র চক্র গ্রাহকদের লক্ষ্য করে গুলি চালালে ৫ জন ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন রয়েছেন আহত অন্য ১১ জন।

এ ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। নিহতদের পরিবারকে অবহিত করার পর আনুষ্ঠানিকভাবে পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’
কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা অনুষ্ঠিত
জনতা ব্যাংকে ‘অ্যালকো’ সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে: এস এম খালেদ মাহফুজ
বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস
পিরোজপুরে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা
সাপাহারে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]