রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীতে ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য ধারণ করে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর উদ্বোধন করা

2025-07-08T16:19:08+06:00
2025-07-08T16:19:08+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৪:১৯ পিএম 
রাজবাড়ীতে ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য ধারণ করে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের উদ্যোগে রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। 

উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বনবিভাগ) মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন এস এম মাসুদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আবদুল হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক। 

উদ্বোধন অনুষ্ঠানের পর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দান এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।

বক্তারা বলেন, পৃথিবী ধ্বংসের জন্য আজ আমরাই যারা এই পৃথিবীতে বসবাস করি তারাই দায়ী। আমাদের কারণে আজ পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়েছে। আমাদের দেশে যে পরিমান বনভূমি থাকা দরকার তা নেই। পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি ঘনবসতি পূর্ণ দেশ। এই দেশে বন বনাঞ্চল বাড়ানোর কোন উপায় নেই। এই কারণে সরকারি উদ্যোগে সামাজিক বনায়ন বাড়ানোর চেষ্টা চলছে। 

আমাদের দেশে বাড়িঘর, ফাঁকা মাঠের চারপাশে, বিভিন্ন সরকারি রাস্তার দুই ধারে, অফিস আদালতের চার পাশে ফাঁকা জায়গায় সামাজিক ভাবে বনায়ন গড়ে তুলতে হবে। আর এজন্য বন বিভাগের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে মানুষকে সচেতন ও গাছের চারা রোপণে উৎসাহী করতে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। সামাজিক বনায়নের ধারা চালু রাখতে এই ধরণের কর্মসূচি চলমান থাকবে।




সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]