কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

পুঁজিবাজারে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করতে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপে Beneficiary Owner (BO) অ্যাকাউন্ট খোলার আবেদন

2026-10-04T18:45:06+06:00
2026-10-04T18:45:06+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
পুঁজিবাজারে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করতে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপে Beneficiary Owner (BO) অ্যাকাউন্ট খোলার আবেদন সুবিধা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

নতুন এই সুবিধার ফলে কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপ থেকেই BO অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেবে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (CBIL)। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে CBIL ব্যাংকের ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও পুঁজিবাজার-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করছে।

ব্যাংকিং সেবা ও বিনিয়োগ সুবিধাকে একই ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার ফলে কমিউনিটি ব্যাংকের গ্রাহকদের জন্য পুঁজিবাজারে বিনিয়োগের প্রবেশপ্রক্রিয়া আরও সহজ হয়েছে। বিশেষ করে যারা নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী, তাদের জন্য BO অ্যাকাউন্ট খোলার আবেদন এখন আরও সহজে করা সম্ভব হবে।

নতুন এই ডিজিটাল সুবিধা চালুর মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবার পাশাপাশি বিনিয়োগ-সংশ্লিষ্ট সেবাতেও প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতা দেওয়ার উদ্যোগ নিয়েছে কমিউনিটি ব্যাংক। এর ফলে গ্রাহকরা কমিউনিটি ক্যাশ অ্যাপ ব্যবহার করেই BO অ্যাকাউন্ট খোলার প্রাথমিক প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন।

কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার এই সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এ সময় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
মেসির সহায়তায় বছরে ৪০০ শিশু পাবে ক্যানসারের চিকিৎসা
শারীরিক অবস্থার উন্নতি, শুটিংয়ে ফিরতে চান তানিয়া বৃষ্টি
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ: ইরান

সর্বাধিক পঠিত 

খাবার টেবিলে ওয়ান টাইম প্লেট নামক বিষ
সিডিএমএসের তথ্য মুছে শীর্ষ সন্ত্রাসীকে দায়মুক্তির চেষ্টা
নদীর বুকে নৌকার লড়াই, কালীগঙ্গার দুই পাড়ে মানুষের ঢল
স্মৃতি কথা: আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০৪
মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]