ইমরানের মুক্তির দাবিতে এবার ইসলামাবাদ অভিমুখে লং মার্চ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের অভিমুখে লং মার্চ শুরু করেছেন তার হাজার

2026-10-05T14:28:02+06:00
2026-10-05T14:28:02+06:00
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ইমরানের মুক্তির দাবিতে এবার ইসলামাবাদ অভিমুখে লং মার্চ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:২৮ পিএম 
⏲
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের অভিমুখে লং মার্চ শুরু করেছেন তার হাজার হাজার সমর্থক। কারাগারে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই কর্মসূচি ঘোষণা করে। পরিবারের দাবি, কারাবন্দী ইমরানের ডান চোখের বেশির ভাগ দৃষ্টিশক্তি ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে।

দলের নেতারা জানান, ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ না পাওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসার নিশ্চয়তা না মিলায় সরকারের সঙ্গে পিটিআইয়ের আলোচনা ব্যর্থ হয়। এর জেরেই লং মার্চের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী গত সপ্তাহে এই মার্চ শুরুর কথা থাকলেও সরকারের সঙ্গে আলোচনার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।

গত রোববার (৪ অক্টোবর) রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই লং মার্চ শুরু হয়। রাতে সাময়িক বিরতি শেষে স্থানীয় সময় সোমবার দুপুরে আবারও ইসলামাবাদের অভিমুখে যাত্রা অব্যাহত রাখার কথা রয়েছে।

পিটিআই সমর্থিত খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে মার্চটি ইসলামাবাদ থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমের একটি শহরে পৌঁছাতে পারে। এ সময় দেশের মানুষকে রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে ইমরান সমর্থকদের রাজধানী প্রবেশ ঠেকাতে প্রধান সড়কগুলোতে পণ্যবাহী কনটেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করেছে কর্তৃপক্ষ।

এর আগে গত আগস্টে শারীরিক অবস্থার অবনতি হলে ইমরানকে সাময়িকভাবে কারাগার থেকে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে চিকিৎসকরা উদ্বেগের কিছু নেই জানালেও পরিবার ও পিটিআইয়ের অভিযোগ- আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তাঁকে নির্ধারিত বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরীক্ষা করানো হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তারের পর তার সমর্থকদের বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে অন্তত ৮ জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছিল। গত বছর দুর্নীতির একটি মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও উপহার বিক্রিসহ তার বিরুদ্ধে ১০০টিরও বেশি মামলা রয়েছে। তবে শুরু থেকেই এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

প্রীতম-শেহতাজের বিচ্ছেদের চর্চায় কেন নাম এলো সাফা কবিরের?
দুর্গাপূজায় ২২ অক্টোবর ছুটি অনুমোদন, মিলছে টানা ৫ দিনের ছুটি
পিরোজপুরে ১৫০ মাকে সংবর্ধনা দিল পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাছ লুটের পর পুকুর দখলের চেষ্টার অভিযোগ, অসহায় সংখ্যালঘু পরিবার
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

সর্বাধিক পঠিত 

টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১
অচল এক ও দুই টাকার কয়েন, নিচ্ছে না ব্যাংকও
মোরেলগঞ্জে বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ
শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু
পুশইন ঠেকানোর কৌশলে প্রশংসায় ভাসছে বিজিবি
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]