তালেবানের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) আফগানিস্তানে নারী ও শিশুদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা

2025-07-09T12:15:38+06:00
2025-07-09T12:15:38+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
তালেবানের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১২:১৫ পিএম 
ছবি: বিবিসি
আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) আফগানিস্তানে নারী ও শিশুদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসি জানায়, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটির নারীদের প্রতি নিপীড়নমূলক নীতিমালা আরোপ করে দুই নেতা এমন অপরাধে যুক্ত ছিলেন- এমন বিশ্বাসের পক্ষে যথেষ্ট যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে।

আদালতের বিবৃতিতে বলা হয়, ক্ষমতায় আসার পর তালেবান সরকার নারীদের শিক্ষা, চাকরি ও চলাফেরার অধিকার হরণ করে। মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়, নারীদের কর্মস্থল ত্যাগে বাধ্য করা হয় এবং একাকী বাইরে যাওয়া কিংবা উচ্চস্বরে কথা বলাও নিষিদ্ধ করা হয়। এই নিষেধাজ্ঞাগুলো গোটা সমাজের ওপর চাপালেও নারীরা ছিল একক লক্ষ্য—শুধু তাদের নারী পরিচয়ের কারণেই।

আইসিসির ভাষ্য, এই নিপীড়নের ধরন আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে। এর আগে জাতিসংঘও তালেবানের এসব পদক্ষেপকে ‘জেন্ডার অ্যাপার্থেইড’—অর্থাৎ লিঙ্গভিত্তিক বর্ণবাদের শামিল বলে চিহ্নিত করেছে।

তবে আইসিসির এই পদক্ষেপ প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে তালেবান বলেছে, আফগানিস্তান আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে স্বীকৃতি দেয় না এবং এই গ্রেপ্তারি পরোয়ানাকে ‘মুসলিম বিশ্বের প্রতি বৈরি মনোভাবের বহিঃপ্রকাশ ও অপমানজনক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে। 

তারা দাবি করে, ইসলামি শরিয়াহ এবং আফগান সংস্কৃতির আলোকে নারীদের অধিকার রক্ষার চেষ্টা করছে তাদের প্রশাসন।

তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা ২০১৬ সালে সংগঠনটির নেতৃত্বে আসেন। ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সৈন্য প্রত্যাহারের পর তিনি তথাকথিত ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’-এর নেতৃত্ব দিয়ে আসছেন। ১৯৮০-এর দশকে তিনি সোভিয়েতবিরোধী যুদ্ধে ইসলামপন্থি গোষ্ঠীর সদস্য হিসেবে লড়াই করেন।

অন্যদিকে, আব্দুল হাকিম হাক্কানি তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় তালেবানের প্রধান প্রতিনিধি হিসেবে অংশ নেন তিনি।

এই দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আইসিসির এই নজিরবিহীন পদক্ষেপকে আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।


সর্বশেষ সংবাদ 

জিন্নাহর ছবি সরানো কে এই ঢাবি শিক্ষার্থী?
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৩৩
সুশাসনের পথে যে কোনো অন্তরায় দূর করা হবে: আইনমন্ত্রী
কাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, নাগরিক সংবর্ধনার আয়োজন
সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]