যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে ৮ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে এক ব্যক্তি দুই শিশু এবং আট মাসের এক গর্ভবতী নারীসহ আটজনকে গুলি করে

2026-10-11T13:56:11+06:00
2026-10-11T13:56:11+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে ৮ জনকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১:৫৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে এক ব্যক্তি দুই শিশু এবং আট মাসের এক গর্ভবতী নারীসহ আটজনকে গুলি করে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের বরাত দিয়ে কর্মকর্তারা জানান, শুক্রবার বিকালে ইরি শহরের একটি রাস্তায় এক ব্যক্তিকে বন্দুক দিয়ে গুলি ছুড়তে এবং একটি বাড়িতে প্রবেশ করতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইরে দুই নারীর মৃতদেহ দেখতে পায়।

ইরি পুলিশের প্রধান রিক লরা জানান, বাকি ভুক্তভোগীদের বাড়ির ভেতর বন্দুকধারীর সঙ্গেই মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই একে অপরের আত্মীয় ছিলেন।

লরা জানান, হত্যাকাণ্ডের কোনো উদ্দেশ্য এখনও নির্ধারণ করা যায়নি, তবে এর পেছনে ‘মানসিক স্বাস্থ্য সমস্যা জড়িত রয়েছে’।

শনিবার এক সংবাদ সম্মেলনে লরা বলেন, তদন্তকারীরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখেছেন যে বাড়ির বাইরে নিহত দুই নারী ঘটনাস্থলে পৌঁছে প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করছিলেন। তাদের মধ্যে একজন সম্পর্কের আত্মীয় এবং অপরজন পরিবারের বন্ধু ছিলেন।

লরা জানান, ফুটেজে অস্পষ্ট গুলির শব্দের মতো শোনা যায়, এরপর বন্দুকধারীকে বাইরে বেরিয়ে এসে ওই দুই নারীকে গুলি করতে দেখা যায়।

এর পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে বাড়িতে প্রবেশ করে।

ভেতরে প্রবেশ করে তারা নিচতলায় পাঁচ ও এক বছর বয়সী দুই শিশু ভুক্তভোগীকে দেখতে পান। অন্য ভুক্তভোগী দুই নারী (বয়স ২৪ ও ৪৪ বছর), দুই পুরুষ (বয়স ১৯ ও ২১ বছর) এবং বন্দুকধারীকে দ্বিতীয় তলা ও সিঁড়িতে পাওয়া যায়। লরা জানান, নিহতদের মধ্যে একজন আট মাসের গর্ভবতী ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
এই বিক্ষোভ থামবে না, লড়াই সবে শুরু: সিজেপি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
‎​কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভেড়া বিতরণ
আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বন রক্ষকই যখন ভক্ষক: সিসিএফের বিরুদ্ধে অনিয়মের পাহাড়
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement