পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা

দেশবার্তা ডেস্ক

বিশ্ব

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে

2026-10-11T16:23:47+06:00
2026-10-11T16:23:47+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
নির্বাচিত সরকারের ক্ষমতা স্থগিত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:২৩ পিএম 
⏲
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই দলের একটি মিছিল।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।আল জাজিরার খবরে বলা হয়, রোববার নিরাপত্তাসংক্রান্ত সংবিধানের দুটি অনুচ্ছেদের অধীনে এ জরুরি অবস্থা জারি করা হয়। এর ফলে কার্যত প্রদেশটির নির্বাচিত সরকারের ক্ষমতা স্থগিত হয়ে গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাদেশিক সরকারের ‘ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তার’ বিষয়টি পর্যালোচনা করে মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে রোববার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রদেশটির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পরে মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

এমন সময়ে এ সিদ্ধান্ত নেওয়া হলো, যখন ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে পিটিআই। তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দী থাকলেও দেশজুড়ে ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’
এই বিক্ষোভ থামবে না, লড়াই সবে শুরু: সিজেপি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
‎​কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভেড়া বিতরণ
আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করতে বিএনপির বিকল্প নেই

সর্বাধিক পঠিত 

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‌‌'বিআরটিএ' সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা
চান্দিনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বন রক্ষকই যখন ভক্ষক: সিসিএফের বিরুদ্ধে অনিয়মের পাহাড়
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement