নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৫১৭ হারানো মোবাইল ফোন

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ী এবং চোর চক্রের দুই সদস্য বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)

2026-11-01T18:00:12+06:00
2026-11-01T18:00:12+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নওগাঁয় ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৫১৭ হারানো মোবাইল ফোন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৬:০০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ী এবং চোর চক্রের দুই সদস্য বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ছাড়া বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

শনিবার থেকে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলার মান্দা, সদর ও বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার দিনব্যাপী নাটোর জেলায় অভিযান চালিয়ে চোরাই ভ্যানসহ চোর চক্রের দুই সদস্য বাবা-ছেলেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এসব অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার চার মাদক ব্যবসায়ী হলেন—মান্দা উপজেলার রঘুনাথপুর এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৩০), মহাদেবপুর উপজেলার শেরপুর কুড়ালিপাড়া এলাকার মৃত কাশেমের ছেলে মোশাররফ (৩৩) এবং বদলগাছী উপজেলার নিহিনপুর এলাকার শহিদুলের দুই ছেলে শিলং (২৩) ও আরাফাত (২৩)। অন্যদিকে, ভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর নর্দগ্রাম এলাকার আ. হকের ছেলে মো. সালাম (৪৮) ও তাঁর ছেলে মো. নয়ন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মান্দা থানা এলাকার একটি বাড়িতে বিক্রির জন্য বিপুল পরিমাণ মাদক মজুত রাখা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের আরিফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি স্টিলের ট্রাংক থেকে ২০ কেজি গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোশাররফকে গ্রেপ্তার করা হয়। ওই বাসার চৌকির নিচে তাঁর হেফাজত থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর মোশাররফের দেওয়া তথ্যের ভিত্তিতে বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে দুই সহোদর শিলং ও আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে পুলিশ ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।

ভ্যান চুরির কৌশল ও রহস্য উদ্‌ঘাটন প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, রাণীনগর উপজেলার বাহাদুর নামের এক ব্যক্তি নওগাঁয় ভ্যান চালাতে এসে প্রতারক চক্রের খপ্পরে পড়েন। মধু বিক্রির কথা বলে চক্রটি শহরের গোস্তহাটি এলাকা থেকে তাঁর একমাত্র আয়ের উৎস ভ্যানটি ভাড়া নেয়। এরপর চালক বাহাদুরকে কৌশলে সরিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যায় তারা।

জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হওয়ার বিষয়টি জানালে তাঁকে সদর থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরে স্থাপিত ডিজিটাল সার্ভিলেন্স ক্যামেরা (এআই কানেক্টেড) ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে নাটোর জেলায় অভিযান চালায়। এ সময় চোরাই ভ্যানসহ চোর চক্রের মূলহোতা সালাম ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়।

চুরি যাওয়া ভ্যান ফিরে পেয়ে খুশি ভ্যানচালক বাহাদুর। এখনো তিনি ভ্যান কেনার কিস্তি পরিশোধ করতে পারেননি। তাই ভ্যানটি ফিরে পেয়ে পুলিশ সুপারের সামনে ভ্যান চালিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে ফুলও নিয়ে আসেন। সাধারণ মানুষের জন্য পুলিশের দায়িত্ব পালনই পুলিশের বড় পাওয়া বলে উল্লেখ করেন পুলিশ সুপার।

হারানো মোবাইল ফোন উদ্ধার ও হস্তান্তর প্রসঙ্গে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গত এক মাসে বিশেষ অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ৫১৭টি হারানো বা নিখোঁজ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিবসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
৪ মাসে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার ছাড়ালো
৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি
শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

সর্বাধিক পঠিত 

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
উদ্বোধনের অপেক্ষায় উত্তর চট্টগ্রামের বাস টার্মিনাল, শঙ্কা যানজটের
বাক্কোর কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬–২০২৮) অনুষ্ঠিত হলো
দিনাজপুর শিক্ষা বোর্ডে ফলাফলে এগিয়ে রয়েছে রংপুর
বরুড়ায় এইচএসসি ফলাফলে বড় ধাক্কা, শিক্ষার মানোন্নয়নে উদ্যোগের দাবি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement