গোপালগঞ্জে থমথমে অবস্থা, রাস্তায় চলাচল সীমিত

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

2026-11-18T14:51:59+06:00
2026-11-18T14:51:59+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গোপালগঞ্জে থমথমে অবস্থা, রাস্তায় চলাচল সীমিত
২১ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৫১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল সন্ধ্যায় মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশের অস্ত্র লুট, একাধিক গাড়িতে অগ্নিসংযোগ এবং আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনার পর টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্য উপজেলাগুলোতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। আগামী ১৯ তারিখে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরেও জেলাজুড়ে চাপা আতঙ্ক বিরাজ করছে। ওই দিন জেলার পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে চলছে আলোচনা। এর প্রভাব পড়েছে জনজীবনে। রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচল সীমিত রয়েছে।

এদিকে গতকাল শতাধিক লোকের একটি দল গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তাঁর আত্মীয়-স্বজনের আরও ১০ থেকে ১৫টি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। সড়কে ব্যারিকেড এবং আন্দোলনকারীদের অবস্থানের কারণে ফায়ার সার্ভিসের গাড়িও আগুন নেভাতে ঘটনাস্থলে যেতে পারেনি।

আজ বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। শহরের কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় নেই। সাধারণ মানুষের চলাচলে সতর্কতা দেখা গেছে। বিভিন্ন এলাকার মানুষ রাতের ঘটনাগুলো নিয়েই আলোচনা করছেন।

এ পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির ২১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘একটুখানি মিষ্টতা’য় নজর কাড়লেন পূর্ণিমা
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা
সংসদ ভবন হবে সৌরবিদ্যুৎচালিত, বাসাবাড়িতেও ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর
বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক
এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা
নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২৭৮ ঘর নিয়ে প্রশ্ন, খালি ৬১, ভাড়া দেওয়া হয়েছে ৪০টি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement