ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্য গড়ার আহ্বান জানালেন ইরানের স্পিকার

দেশবার্তা ডেস্ক

বিশ্ব

গালিবাফ বলেন, বর্তমান সময়ে মুসলিম ঐক্যের প্রধান লক্ষ্য হওয়া উচিত ইসরায়েলের আগ্রাসন ও হত্যাযজ্ঞ প্রতিহত করা।

2025-09-03T13:11:24+06:00
2025-09-03T17:06:57+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্য গড়ার আহ্বান জানালেন ইরানের স্পিকার
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১:১১ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৫ ৫:০৬ পিএম
মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: মেহের নিউজ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসরায়েলকে 'সবচেয়ে বড় শয়তান' হিসেবে আখ্যা দিয়েছেন। বুধবার পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি গাজায় ধ্বংসযজ্ঞ ঠেকাতে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মেহের নিউজ

গালিবাফ বলেন, মুসলিমদের দ্বিধাহীনভাবে গাজায় ইসরায়েলের গণহত্যা ও অপরাধের নিন্দা জানাতে হবে। মুসলিম বিশ্বের সরকারগুলোকে জনগণের পাশে দাঁড়িয়ে ইসরায়েলের রক্তপাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, ঐক্য সপ্তাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন মুসলিমদের জন্য ভ্রাতৃত্ব, নৈতিকতা এবং ন্যায়বিচারের বার্তা পুনরায় স্মরণ করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি জোর দিয়ে বলেন, মুসলিম উম্মাহকে অবশ্যই শত্রুদের মোকাবিলায় অভিন্ন ঐক্যের ভিত্তিতে দাঁড়াতে হবে।

তিনি মনে করেন, এই ঐক্য কোনো সাময়িক রাজনৈতিক কৌশল নয়; বরং মুসলিম উম্মাহর মর্যাদা রক্ষা ও শত্রুদের পরাজিত করার জন্য এটি একটি ধর্মীয় ও কৌশলগত অপরিহার্যতা। বর্তমান সময়ে মুসলিম ঐক্যের প্রধান লক্ষ্য হওয়া উচিত ইসরায়েলের আগ্রাসন ও হত্যাযজ্ঞ প্রতিহত করা।

দেশবার্তা/এসবি



  বিষয়:   ইরান  স্পিকার  গালিবাফ  ইসরায়েল  মুসলিম  ঐক্য 


সর্বশেষ সংবাদ 

কাল থেকেই শিল্পকারখানায় বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর
আসিফ মাহমুদের অবস্থা এখন ‘চোরের মায়ের বড় গলা’
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]