কাপ্তাই হ্রদের মাছ স্থানীয়রা খেতে পারে এমন ব্যবস্থা করুন: জেলা প্রশাসক

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

কাপ্তাই হ্রদের মাছ স্থানীয়রা খেতে পারে এমন ব্যবস্থা গ্রহণ করার জন্য মৎস্য ব্যবসায়ী এবং মৎস্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন

2025-09-14T16:01:09+06:00
2025-09-14T16:01:09+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কাপ্তাই হ্রদের মাছ স্থানীয়রা খেতে পারে এমন ব্যবস্থা করুন: জেলা প্রশাসক
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০১ পিএম 
কাপ্তাই হ্রদের মাছ স্থানীয়রা খেতে পারে এমন ব্যবস্থা গ্রহণ করার জন্য মৎস্য ব্যবসায়ী এবং মৎস্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুলাহ। 

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, আমার জেলার মানুষ কাপ্তাই হ্রদের মাছ পাচ্ছে না, আমি নিজেও এ হ্রদের মাছ খেতে পারছি না। বাজারে দেখি দুর্গন্ধযুক্ত সব পুকুরের মাছ। আমি অনুরোধ জানাবো মৎস্য সংশ্লিষ্ট সকলে এ বিষয়ে অবহিত হবেন।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জেলা পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে মাছের সয়লাব হওয়ার কথা। এত মাছ কোথায় যায়। আপনারা আলোচনায় বসুন। জেলা প্রশাসন আপনাদের পাশে রয়েছে। 

সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। 

এসময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ সংবাদ 

গভীর জলে ইলিশ, খালি হাতে তীরে ফিরছেন জেলেরা
তিন বাহিনীর একক প্রধান হলেন পাকিস্তানের সেনাপ্রধান
কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]