কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগে পাউবোর কর্তাদের দুদকে তলব

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

নদী খননের বালু দিয়ে অবৈধ ভাবে কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগের দায়ে সোমবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাদের

2025-09-16T16:06:35+06:00
2025-09-16T16:06:35+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগে পাউবোর কর্তাদের দুদকে তলব
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৬ পিএম 
নদী খননের বালু দিয়ে অবৈধ ভাবে কাপ্তাই হ্রদ ভরাটের অভিযোগের দায়ে সোমবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাদের দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটি উপ-পরিচালকের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

শুনানীতে ওইদিন অংশ নিয়েছেন, চট্টগ্রাম পানি উন্নযন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী ড. তানজির সাইফ আহমেদ, খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, রামগড় পানি উন্নযন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী দিবাংশু চাকমা ও নিকেল চাকমা, ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্টের (আই ডাব্লিউএম) পরিচালক রবাইত আলম।

দুদক সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের মাইনী নদী খননের বালি দিয়ে কাপ্তাই হ্রদ ভরাট করার অভিযোগ করার অভিযোগের বিষয়ে দুদক কর্মকর্তাদেও বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডেও কর্মকর্তারা। এসময় দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটির উপ-পরিচালক মো. জাহিদ কালাম,সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা আহমদ ফরহাদ, হোসেনসহ সংশ্লিষ্টরা।

জানা গেছে, রাঙামাটির লংগদু উপজেলায় মাইনী নদী খনন প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) খাগড়াছড়ি জেলা। এ নদী খননের মাটি দিয়ে ভরাট হয় কাপ্তাই হ্রদের একটি অংশ। এছাড়া বাজার সম্প্রসারণের নামে হ্রদ দখলের অভিযোগ রয়েছে। 

লংগদুর মাইনী নদীর সংযোগ রয়েছে বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর সঙ্গে। যা মিশেছে কাপ্তাই হ্রদের সঙ্গে। 

দীর্ঘ বছর ধরে গভীরতা হারিয়েছে মৃতপ্রায় মাইনী নদী। নদীটির আগের অবস্থায় ফেরাতে খননের প্রকল্প হাতে নেয় খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ রয়েছে নদী খননের মাটি ও বালু দিয়ে ভরাট করা হয় কাপ্তাই হ্রদের একটি অংশ। 

স্থানীয়রা জানান, মাইনীমুখ বাজার সম্প্রসারণের নামে কাপ্তাই হ্রদের বিস্তীর্ণ অংশ ভরাট করেছে মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল ও লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুসহ তাদের লোকজন। 

লংগদু উপজেলার মাইনীমুখ বন বিভাগের বিশ্রামাগারের পাশ দিয়ে প্রবাহিত মাইনী নদীতে খননের কাজ করছে পানি উন্নয় বোর্ড (পাউবো)। আর নদী খননের মাটি পাইপলাইন দিয়ে মাইনীমুখ বাজারের পাশে ভরাট করা হয় কাপ্তাই হ্রদের বিস্তীর্ণ অংশে। হ্রদের প্রায় তিন একর জায়গা ভরাট করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটির উপ-পরিচালক মো. জাহিদ কালাম বলেন, অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ড মাইনী নদী খননের মাটি  ও বালি দিয়ে বাজার সম্প্রসারণের নামে কাপ্তাই হ্রদের বড় একটি অংশ ভরাট করেছে। মূলত সেই অভিযোগ যাচাই করতে পাউবো’র কর্মকর্তাদের দুদক কার্যালয়ে তলব করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ 

গভীর জলে ইলিশ, খালি হাতে তীরে ফিরছেন জেলেরা
তিন বাহিনীর একক প্রধান হলেন পাকিস্তানের সেনাপ্রধান
কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]