কাপ্তাই হ্রদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে হারুন-উর-রশিদ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের

2025-09-20T11:48:33+06:00
2025-09-20T11:48:33+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কাপ্তাই হ্রদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৮ এএম 
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে হারুন-উর-রশিদ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের রিজার্ভবাজার চম্পানিরমার টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাত ১২টার দিকে নিজ বাড়ির বারান্দা থেকে কাপ্তাই হ্রদে ঝাঁপ দেয় হারুন-উর-রশিদ। প্রথবার হ্রদে ঝাঁপিয়ে পড়ে নিজ বাড়িতে উঠে আসলেও পরেরবার ঝাঁপ দিয়ে আর উঠে আসেনি। এরপর পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুজির পর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দিলে শনিবার সকালে হ্রদ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

গভীর জলে ইলিশ, খালি হাতে তীরে ফিরছেন জেলেরা
তিন বাহিনীর একক প্রধান হলেন পাকিস্তানের সেনাপ্রধান
কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]