বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পাবিপ্রবিতে সেমিনার

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ট্যুরিজম অ্যান্ড সাসটেইনেবল

2025-09-27T16:38:56+06:00
2025-09-27T16:38:56+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পাবিপ্রবিতে সেমিনার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৮ পিএম 
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ট্যুরিজম অ্যান্ড সাসটেইনেবল ট্রান্সফরমেশন’  শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে কেক কাটা হয়। কেক কাটা শেষে বিভাগে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান। কীনোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েবুর রহমান।

আরও উপস্থিত ছিলেন ‘ইনস্টিটিউট অব অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট’র পরিচালক অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.  মো. রাশেদুল হক। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান অভি।

উপ-উপাচার্য ড. মো. নজরুল ইসলাম বলেন, জানতে ও শিখতে হলে আমাদের দেশ-বিদেশ ঘুরতে হবে। প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে। দেখা হতে অনেক কিছু শেখা যায়। রিসোর্সকে ব্যবহার করা এবং পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে। দর্শনীয় স্থানে পরিদর্শন করার মাধ্যমে সেখানকার সংস্কৃতি সম্পর্কেও ভালো ধারণা গ্রহণ করতে হবে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

গভীর জলে ইলিশ, খালি হাতে তীরে ফিরছেন জেলেরা
তিন বাহিনীর একক প্রধান হলেন পাকিস্তানের সেনাপ্রধান
কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]