কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নারীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কেরণছড়ি এলাকা থেকে

2025-10-14T15:05:28+06:00
2025-10-14T15:05:28+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নারীর মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৩:০৫ পিএম 
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কেরণছড়ি এলাকা থেকে লতা মারমা (৩২) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লতা মারমা নৌকাযোগে বাড়ি থেকে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন। পথে কেরণছড়ি এলাকায় নৌকা থেকে হঠাৎ পড়ে গিয়ে তিনি হ্রদের পানিতে তলিয়ে যান। নৌকায় তাঁর ভাশুরের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু ছেলেও ছিল, সে ঘটনাটি বাড়িতে গিয়ে জানানোর পর এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন।

কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরন মারমা জানান, একপর্যায়ে হ্রদে ফেলা জালে লতা মারমার দেহ উঠে আসে। পরে তাঁকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নূর উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই লতা মারমার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পেয়ে তাঁর স্বামী ও শ্বশুর অসুস্থ হয়ে পড়েন, তাঁদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



সর্বশেষ সংবাদ 

গভীর জলে ইলিশ, খালি হাতে তীরে ফিরছেন জেলেরা
তিন বাহিনীর একক প্রধান হলেন পাকিস্তানের সেনাপ্রধান
কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]