দেশবার্তা ডেস্ক

সারাদেশ

2025-10-23T13:01:28+00:00
2025-10-23T19:13:21+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:০১ পিএম  আপডেট: ২৩.১০.২০২৫ ৭:১৩ পিএম
ছবি: সংগৃহীত
ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবি এবং নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় প্রশাসনের লোকদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) লড়ির চাপায় রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে সিফাত নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হন।
 
তারপরই নিরাপদ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা।
 
শিক্ষার্থীদের দাবি, বুধবার প্রশাসনের লোকেরা তাদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার দাবিতে বৃহস্পতিবার ফার্মগেট মোড় অবরোধ করেছেন তারা।





সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]