৮৩ দিন পর ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে ডুবে যাওয়া ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুটি দুই

2025-10-23T13:35:36+06:00
2025-10-24T18:23:01+06:00
শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
৮৩ দিন পর ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:৩৫ পিএম  আপডেট: ২৪.১০.২০২৫ ৬:২৩ পিএম
বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে ডুবে যাওয়া ‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুটি দুই মাস ২৩ দিন পর ভেসে উঠেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন রাঙামাটি পর্যটন করপোরেশনের নৌযান ঘাটের টোল আদায়কারী মো. ফখরুল ইসলাম।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় সেতুটির পাটাতন ভেসে ওঠে। আজ সকাল থেকেই সেতুর পাটাতন মুছা ও মেরামতের কাজ করেছেন পর্যটন কর্তৃপক্ষের শ্রমিকরা। সেতুতে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে আপাতত পর্যটকদের কাছ থেকে টিকিটের মূল্য নেওয়া হচ্ছে না।

পর্যটন করপোরেশনের এ কর্মকর্তা আরও বলেন, আগামী সপ্তাহে সেতুটি রং করা হবে। ঝুলন্ত সেতুটির ক্যাবলও পরিক্ষা- নিরিক্ষা করা হচ্ছে। প্রতি বছর কয়েক লাখ পর্যটক এ ঝুলন্ত সেতুটি দেখতে রাঙামাটিতে ছুটে আসেন। পর্যটন করপোরেশনও এ সেতু থেকে কয়েক লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে।

স্থানীয় ও পর্যটকদের দীর্ঘদিনের দাবি ছিলো সেতুটি যেন আর উঁচু করা হয় যাতে হ্রদের পানিতে তলিয়ে না যায়। সেতুটি সংস্কারে চলতি বছরে পর্যটন করপোরেশন একটি প্রকল্প প্রস্তাবনা পাঠিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে।

প্রসঙ্গত, প্রতিবছরই কাপ্তাই হ্রদে পানি বেড়ে গেলে ডুবে যায় ঝুলন্ত সেতুটি। এ বছর ৩০ জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানির নিচে ডুবে ছিল সেতুটি। 


সর্বশেষ সংবাদ 

গভীর জলে ইলিশ, খালি হাতে তীরে ফিরছেন জেলেরা
তিন বাহিনীর একক প্রধান হলেন পাকিস্তানের সেনাপ্রধান
কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
নারীদের স্বাবলম্বী করতে ঢাকায় সেলিনা মনিরের ব্রাইডাল মাস্টারক্লাস

সর্বাধিক পঠিত 

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদেব মনির চৌধুরী
আদালত থেকে লাফ দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
‘স্পর্শ করলেই গায়েব বিশেষ অঙ্গ’ গুজবে প্রাণ গেছে ৮০ জনের
ঘুষ বাণিজ্যের অভিযোগে আলোচনায় হালিশহর বিআরটিএ কার্যালয়
বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার নতুন সভাপতি বাসেত, সম্পাদক রিপন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]