দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

2025-10-26T13:38:33+00:00
2025-10-26T20:18:50+00:00
রোববার ● ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

রোববার ● ২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ফার্মগেটে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, চলাচল বন্ধ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ১:৩৮ পিএম  আপডেট: ২৬.১০.২০২৫ ৮:১৮ পিএম
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ফুটপাত দিয়ে এক যুবক হাঁটছিলেন। হঠাৎ উপর থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি মেট্রোরেল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু ছাড়াও পাশের ফুটপাতে থাকা একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট ও বিজয় সরণি এলাকার মেট্রো লাইনের অংশে একটি ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ার ঘটনা ঘটেছিল।

উল্লেখ্য, বেয়ারিং প্যাড হলো বিশেষ ধরনের রাবার নির্মিত উপাদান, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে স্থাপন করা হয়, যাতে কম্পন ও চাপ নিয়ন্ত্রণে থাকে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জয়পুরহাট-নওগাঁর বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
মধ্যপ্রাচ্য ছাড়তে প্রস্তুত থাকতে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
স্পাইডার-ম্যানের ভিলেন হয়ে নজর কাড়লেন স্যাডি সিঙ্ক
কুড়িগ্রামে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠিত
দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন

সর্বাধিক পঠিত 

‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
অনুশীলন টাইগার লাইটনিং-২০২৬ সমাপ্ত
শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]